সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক চাপায় স্বামী-স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি: নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী সড়কের দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: উলিপুরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিহতরা হলেন, একই এলাকার খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তার স্ত্রী আরবী বেগম (৪৫)।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, সকালে চান্দু মোল্লা ও তার স্ত্রী আরবী ট্রেনে নওগাঁ যাওয়ার উদ্দেশ্যে উপজেলার আজিমনগর রেলস্টেশনে যাচ্ছিলেন।

আরও পড়ুন: কাল থেকে বেনাপোল এক্সপ্রেস চালু

এ সময় ঈশ্বরদী-রাজশাহী আঞ্চলিক সড়কের দক্ষিণ লালপুর গ্রামে পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দিলে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

ওসি জানান, খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা