বিনোদন

নফল রোজা রাখছেন ময়ূরী

বিনোদন প্রতিবেদক : ময়ূরী, এক সময়ের ঢাকাই চলচ্চিত্রের বিতর্কিত চিত্রনায়িকা। তিনি জিলহজ মাসের নফল রোজা পালন করছেন বলে সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন।

দীর্ঘদিন যাবৎ রূপালী পর্দায় অনুপস্থিত এ নায়িকা। সিনেমার কোনো অনুষ্ঠানেও আজকাল তাকে দেখা যায় না। ময়ূরী তার পরিবার পরিজন নিয়ে টঙ্গীতে বসবাস করছেন। তার দ্বিতীয় স্বামী ও দুই সন্তানকে নিয়ে সংসার করছেন।

ময়ূরী বিনোদন দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়ে ধর্মীয় বিধিবিধান মেনে জীবনযাপন করছেন। নিজেকে বোরকা দিয়ে আবৃত্ত করে চলাফেরা করেন।

মহিলাদের যে ধর্মীয় জলসা হয় সেখানে অংশ নেন। বেশ কিছুদিন পরিবার নিয়ে আমেরিকা ঘুরতে গিয়েছিলেন। ইচ্ছে ছিল আমেরিকায় স্থায়ী হবেন। কিন্তু তার স্বামী যেতে নারাজ। শিক্ষকতা পেশায় জড়িত তার স্বামী পিএচইডি করে দেশেই কর্মজীবন শুরু করতে চান।

মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় টিকটক ভিডিও নিয়ে হাজির হতে দেখা যায় ময়ূরীকে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বিনোদন সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

কারণ তারা যদি তার অভিনয় জীবন নিয়ে বিরূপ প্রতিবেদন তৈরি না করতেন তাহলে নিজের ভুলত্রুটি উপলব্ধি করতে পারতেন না। তাদের তীর্যক সমালোচনাই তাকে ধর্মীয় পথে আসার অনুপ্রেরণা যুগিয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা