বিনোদন

যে ভাবে যাত্রা

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। সহজ কথা নয়। যেখানে পরিবারতন্ত্রের চর্চা বেশ শক্তভাবে চলে, সেখানে তারকার সন্তান বা পরিবারের কেউ না হলে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে শত পরীক্ষার মধ্য দিয়ে আসতে হয়। আর সেভাবেই নিজের অবস্থান গড়েছেন তিনি।

সুশান্ত সিং রাজ পুতের বিপরীতে ‘এমএস ধোনি’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন দিশা। প্রথম সিনেমা দিয়েই নজর কেড়েছেন তিনি।

এরপর সামাজিক মাধ্যমে তার বিভিন্ন ছবি দিয়ে আরও বেশি আলোচনায় চলে আসেন এই তারকা।

এখন বলিউডের হিট নায়িকাদের একজন দিশা। তবে এই পর্যন্ত আসতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তাকে। মাত্রা ৫০০ টাকা সঙ্গে নিয়ে মুম্বাই এসেছিলেন তিনি। ভারতের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান অভিনেত্রী।

দিশা জানান, কোনো তারকা পরিবার থেকে আসেননি তিনি। তাই বলিউডে বেশ সতর্কই থাকতে হয়। অভিনয় করতে ভালোবাসেন, আর সেটাই করে যেতে চান।

নিজের সম্পর্কে বলতে গিয়ে দিশা বলেন, ‘মানুষ হিসেবে আমি খুব ইতিবাচক। পড়াশোনা ছেড়ে মুম্বাই চলে আসি। একজন কলেজ ছাত্রীর পক্ষে একটা অচেনা শহরে এসে মানিয়ে নেওয়া মোটেই সহজ নয়। আমি নিজে রোজগার করতাম এবং একাই থাকতাম।

কোনো দিনও বাড়িতে টাকা চাইনি। মাত্র ৫০০ টাকা নিয়ে এসেছিলাম। আর সেখান থেকেই আমার শুরু।’

প্রথম দিকে অনেক বিজ্ঞাপনের জন্য অডিশন দিয়েছেন দিশা। মডেলিংও করতেন। এর পরেই জীবনের প্রথম বড় ব্রেক পান। ২০১৬ সালে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে অভিনয়ের সুযোগ আসে তার। যেখানে মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন প্রেমিকার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।

প্রথম সিনেমাই ক্যারিয়ারের চলার পথ সহজ করে দেয় দিশাকে। এরপর আর থেমে থাকতে হয়নি। এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে সালমান খানের বিপরীতে ‘রাধে’ সিনেমায়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা