বিনোদন

কি হয়েছিল রাশমিকার!

বিনোদন ডেস্ক: রাশমিকা মান্দানা ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে বেশ ভালো সময় পার করছেন। খুব শিগগির বলিউড সিনেমাতেও পা রাখবেন তিনি।

রাশমিকাকে বলা হয় ‘ভারতের জাতীয় ক্রাশ’। ভক্তরা তাকে ‘এক্সপ্রেসন কুইন’ বলেও ডাকেন। কিন্তু ব্যক্তিগত জীবনে প্রেমের অভিজ্ঞতা খুব একটা মধুর নয় রাশমিকার। ভালোবেসে অভিনেতা রক্ষিত শেঠির বাগদান সেরেছিলেন এই অভিনেত্রী।

কিন্তু আংটি বদল হলেও শেষ পর্যন্ত বিয়ে হয়নি এই জুটির।

‘কিরিক পার্টি’ সিনেমার সেটে রাশমিকা ও রক্ষিতের প্রেম হয়। ২০১৭ সালে বাগদান সারেন তারা। কিন্তু পরের বছরই তাদের বাদগান ভেঙে যায়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক কটাক্ষের শিকার হন রাশমিকা।

ইতোমধ্যে ‘গীতা গবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিত পেয়েছেন। জানা যায়, পরস্পরের মধ্যে কিছু সমস্যা সৃষ্টি হওয়ায় আর পরের ধাপে যাননি রাশমিকা ও রক্ষিত। একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘রাশমিকা তার মা-বাবার সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন। এটি অনেক কঠিন একটি সিদ্ধান্ত ছিল। কিন্তু ব্যক্তিগত সমস্যা ও আবেগ নিয়ন্ত্রণ করেই তিনি কঠিন সিদ্ধান্তটি নিয়েছেন।’

এদিকে রাশমিকা বাগদান ভেঙে দিলে সেই সময় স্থানীয় একটি টিভি চ্যানেলে এই অভিনেত্রীর মা বলেন, ‘আমি বিষয়টি নিয়ে খুবই বিব্রত, তবে তা কাটিয়ে উঠছি। সবার ক্ষেত্রেই তার জীবনটাই প্রথমে। অন্যকে কষ্ট দিতে কেউ-ই পছন্দ করেন না। সবারই সুখে থাকা উচিত।’

বর্তমানে রাশমিকার ঝুলিতে কয়েকটি সিনেমা রয়েছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তামিল ভাষার ‘সুলতান’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কার্থি। তেলেগু ‘পুষ্পা’ ও হিন্দি ‘মিশন মজনু’ সিনেমায় অভিনয় করছেন তিনি।

এর মধ্যে ‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে দেখা যাবে তাকে। ‘মিশন মজনু’ সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে অভিনয় করছেন এই অভিনেত্রী।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা