বিনোদন

একসঙ্গে আসছেন তাহসান-মিথিলা!

বিনোদন ডেস্ক: কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ভালোবেসে সংসার পেতেছিলেন। তাদের আছে এক সন্তান ৷ ২০১৭ সালের অক্টোবরে প্রায় ১১ বছরের সংসার জীবনের ইতি টানেন দুজনে।

তারপর আর তাদের একসাথে কাজ করতে দেখা যায়নি৷ অবশেষে চার বছর পর জুটি বাঁধছেন তাহসান-মিথিলা। দেশীয় একটি ই-কমার্স মার্কেটপ্লেসের ফেসবুক প্ল্যাটফর্মে এক লাইভ অধিবেশনে অতিথি হিসেবে অংশ নেবেন সাবেক এই তারকা দম্পতি।

শনিবার (১৫ মে) রাত ৯টায় এই লাইভ অধিবেশনটি সম্প্রচার হবে। উপস্থাপক ও স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব এই লাইভ অধিবেশনটি সঞ্চালনা করবেন।

এর আগে বুধবার (১২ মে) রাতে একটি ‘সারপ্রাইজ’দেওয়ার ফেসবুক স্ট্যাটাস দেন তাহসান। এর কিছু সময় পরেই ‘সারপ্রাইজ এর অপেক্ষায়’ রয়েছেন জানিয়ে ফেসবুকে পোস্ট দেন মিথিলা। একসঙ্গে দুজনের এ পোস্ট বেশ আলোচনার জন্ম দিয়েছিলো।

কী হতে যাচ্ছে, এমনই যখন কানাঘুষা চলছি নেটিজেনদের মাঝে তখনই বিষয়টি খোলাসা হলো। জানা গেছে, তাহসান ও মিথিলা ও-ই ই-কমার্স মার্কেটপ্লেসেরব ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হতে যাচ্ছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা