বিনোদন

ঈদের শুভেচ্ছা জানালেন শোবিজ তারকারা

বিনোদন ডেস্ক: গত বছর থেকে অনেকটা ফিকে হয়ে গেছে ঈদের আনন্দ। মহামারির কবলে বেঁচে থাকার লড়াইয়ের মধ্যে আবারও এলো মুসলিমদের সবচেয়ে বড় উৎসব। দেশের বেশিরভাগ তারকা বিশেষ দিনটি এবারও ঘরে বসেই কাটাচ্ছেন। ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান লিখেছেন, ‘ঈদ মোবারক। আল্লাহ, দয়া করে সকল মুসলিম ভাই-বোনদের হেফাজত করুন। দোয়া কবুল করুন। আমিন।’

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী লিখেছেন., ‘আজকের এই পবিত্র দিনে সামাজিক দূরত্ব রক্ষা করে আনন্দ, ভালোবাসা, খুশি ছড়িয়ে পড়ুক ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মাঝে। মহান সৃষ্টিকর্তার কাছে করোনা থেকে রক্ষার পাশাপাশি, ফিলিস্তিনে নিপীড়িত মুসলমান ভাই-বোনদের দুঃখমোচনের জন্য প্রার্থনা করছি।

আসুন পৃথিবীটাকে ভালোবাসতে শিখি, মানুষগুলোকে আপন ভাবতে শিখি, জীবনটাকে সহজ ও সুন্দর করে নেই। ঈদ মোবারক।’

চিত্রনায়িকা অপু বিশ্বাস একটি ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও বুবলি লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। সচেতনভাবে সবাই ঈদ উদযাপন করুন।’

সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি ঈদের দিন দুপুরে পরিবারসহ ছবি প্রকাশ করেছেন তার ফেসবুক পেজে। যেখানে স্বামীর সঙ্গে রয়েছে দুই মেয়ে। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের সাদামাটা ঈদ। সবাইকে ঈদ মোবারক।’

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছে, ‘আমার পরিবার, বন্ধু ও অনুরাগীদের ঈদের শুভেচ্ছা। সবাইকে ভালোবাসা।’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী লিখেছেন, ‘ঈদ মোবারক সবাইকে।’ অন্যদিকে তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘ঈদ মোবারক সবাইকে। যদিও এবার কাজ করার সুযোগ ছিল না তবুও আপনারা যারা আগ্রহী তারা নিম্নোক্ত কাজগুলো দেখে নিতে পারেন।’

চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম একটি ভিডিও প্রকাশ করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, ‘এবার ঈদে আমরা সবাই ঘরে থাকি। নিজেকে ও অন্যকে নিরাপদে রাখি। আজকের আনন্দময় ঈদের দিনে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।’

অভিনেত্রী সাফা কবির লিখেছেন, ‘ঈদ মুবারক, আমার সব বন্ধু, পরিবার ও ভক্তদের। পুরো দিনটি সচেতনভাবে উদযাপন করুন। ঘরে থাকুন এবং পরিবারের সঙ্গে দিনটি কাটান।’

ঈদের নামাজ শেষে পাঞ্জাবি পরা ছবি প্রকাশ করেছেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদল। ক্যাপশনে লিখেছেন, ‘ঈদের নামাজ শেষে। ঈদ মোবারক।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা