বিনোদন

নিয়াঙ্কার বেডরুম সিক্রেট ফাঁস! 

বিনোদন প্রতিবেদক : নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া, এই দুইজনে মিলে এখন ‘নিয়াঙ্কা’। সেই নিয়াঙ্কার চার দেয়ালের ভেতরের একেবারে গোপন খবর ফাঁস করলেন-নিক। আর একটু খোলশা করে বললে প্রিয়াঙ্কা চোপড়ার সেক্স লাইফের সিক্রেট ফাঁস করলেন- স্বামী নিক জোনাস।

নিক-প্রিয়াঙ্কার প্রেম নিয়ে চর্চার শেষ নেই। তাদের বয়সের ফারাক থেকে সংস্কৃতির পার্থক্য নিয়েও কম আলোচনা হয়নি। তবে নিন্দুকদের কথায় কান না দিয়ে প্রেম সম্পর্কে জড়ানোর কয়েক মাসের মধ্যেই বিয়ের পর্ব সেরে ফেলেন এই জুটি। ২০১৮ সালের ডিসেম্বর মাসে হিন্দু ও ক্যাথলিক রীতি মেনে চার হাত এক হয় নিয়াঙ্কার। কাজের ব্যস্ততা সামলে লস অ্যাঞ্জেলসে সুখের সংসার পেতেছেন এই জুটি। সম্প্রতি জিকিউ (GQ) ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের বেডরুম সিক্রেট ফাঁস করলেন নিক জোনাস।

নিকের সেই ফটোশুটের ছবি আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, ছবিতে ভালোবাসা উজাড় করে দিয়েছেন প্রিয়াঙ্কাও। অন্যদিকে ফটোশুটের ফাঁকে আড্ডায় নিক নিজের দাম্পত্য জীবনের বহু রহস্য ফাঁস করেছেন। তিনি জানান, সঙ্গমের সময় নিজের গান চালানো এক্কেবারেই পছন্দ করেন না তিনি।

নিকের এই স্বীকারোক্তি ঘিরে এখন নেটদুনিয়ায় চলছে হইচই কাণ্ড, ঠিক তেমনই সারাবিশ্বে আলোচনায় উঠে এসেছে GQ পত্রিকা। কেননা, বিশ্বের পুরুষদের মধ্যে যারা সেক্স সিম্বল হিসেবে সুপরিচিত, নিক তাদেরই একজন! সম্প্রতি নিকের সেই মোহময় শারীরিক আবেদনের একঝলক GQ পত্রিকার তুলে ধরেছে তাদের কভারের ফটোশুটে । সেই সঙ্গে পত্রিকার তরফে নেওয়া ইন্টারভিউয়ে জানতে চাওয়া হয়েছিল তার কাছে- নিক কি নিজের গান লাভমেকিং প্লে-লিস্টে রাখতে চান?

অন্য অনেক কিছুর মতো সুরও যৌন উদ্দীপক হিসেবে কাজ করে। অনেকেই সঙ্গমের সময়ে একটা কোনও গান বা মিউজিক চালিয়ে রাখতে পছন্দ করেন।

যাকে বলা হয় ‘লাভমেকিং প্লে-লিস্ট’। পত্রিকাটির এই কৌতূহলের উত্তরে মার্কিন পপতারকা নিক তার সোজাসাপটা জানিয়েছেন- অনেকের মতো আমারও ‘লাভমেকিং প্লে-লিস্ট’ আছে যা, তিনি সঙ্গমের সময়ে চালাতে পছন্দ করেন। আর সেই গানের তালিকা বেশ ভালো, যেখানে আমি আমার নিজের গান কোনদিন যোগ করতে চাই না। তার মতে, নিজের গাওয়া গান চালিয়ে সঙ্গম করার চেয়ে বোকা বোকা ব্যাপার আর কিছু হয় না! তবে অন্য কেউ যদি তার গাওয়া গান চালিয়ে সঙ্গম করেন, সেটা তার ভালোই লাগবে বলেও জানিয়েছেন তিনি!

কর্মসূত্রে আপতত লন্ডন এবং জার্মানিতে থাকছেন প্রিয়াঙ্কা। শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত পিগি চপস। স্ত্রীকে ভীষণ মিস করছেন নিক, সে কথাও জানিয়েছেন তিনি। অন্যদিকে নিজের সদ্য মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘স্পেসম্যান’-এ প্রিয়াঙ্কার প্রতি নিজের অনুভূতির কথা ব্যক্ত করেছেন আমেরিকার স্বনামখ্যাত গায়ক নিক জোনাস।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা