বিনোদন

আবারও ক্যাটরিনা..

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছিলেন। তবে পরবর্তীকালে হিন্দি ছবির ওপরেই পুরোপুরি মন দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু এবার ফের ক্যাটের মন গেল দক্ষিণী সিনেমায়।

জানা যাচ্ছে অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে এই লাস্যময়ীকে।

আপকামিং এই সিনেমায় বিজয়ের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে ক্যাটরিনাকে। পরিচালনা করবেন কোরতালা শিবার। যিনি এর আগে মহেশ বাবু অভিনীত ভারত আনে নেনু পরিচালনা করেছিলেন।

সূত্রের খবর, বিজয় এবং ক্যাটরিনা অভিনীত আপকামিং সিনেমাটি প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। যদিও এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি। স্বাভাবিক ভাবেই দুই তারকার ভক্তরা যথেষ্ট উচ্ছ্বসিত এই সিনেমাটিকে ঘিরে।

যদিও বিজয় এবং ক্যাটরিনা দুই তারকার হাতে রয়েছে একাধিক প্রোজেক্ট। অর্জুন রেড্ডি খ্যাত অভিনেতার খুব শিগগিরই অভিষেক হবে বলিউডে। ‘লাইগার’ সিনেমার মাধ্যমে হিন্দি ফিল্মে অভিষেক হবে তার। বিপরীতে থাকবেন অনন্যা পাণ্ডে। এছাড়া কোরতালা শিবার আরও একটি ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিজয়কে।

অন্যদিকে ক্যাটরিনার হাতে রয়েছে ‘পুলিশ ভূত’, ‘টাইগার থ্রি’র মতো সিনেমা। মুক্তির অপেক্ষায় ‘সূর্যবংশী’র মতো বিগ বাজেটের সিনেমা। এছাড়া দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির বিপরীতে অভিনয় করতে দেখা যাবে সুন্দরীকে। ‘মেরি ক্রিসমাস’ নামের সিনেমাটি পরিচালনা করবেন ‘বদলাপুর’ খ্যাত পরিচালক শ্রীরাম রাঘবন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা