বিনোদন

গ্রেপ্তারের দাবি অভিনেত্রী মুনমুন দত্তকে 

বিনোদন ডেস্ক: ভারতীয় অভিনেত্রী মুনমুন দত্তকে গ্রেপ্তারের দাবি উঠেছে।

সোমবার (১১ মে) সকাল থেকেই টুইটার ইন্ডিয়ায় ট্রেন্ডিংয়ে #ArrestMunmunDutta, ‘তারাক মেহতা কা উলটা চশমা’র ববিতাকে গ্রেপ্তারের দাবিতে অনড় নেটিজেনরা। সাম্প্রতি সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রাম ভিডিওতে মেক-আপ টিউটোরিয়াল দিতে গিয়ে দলিত সম্প্রদায়বিরোধী মন্তব্য করে বসেন মুনমুন!

অভিনেত্রী বলেন, 'আমি এবার ইউটিউবে আসতে চলেছি তাই আমি নিজেকে ভালো দেখাতে চাই, আমি এক্কেবারেই নিজেকে ভঙ্গি-র মতো দেখতে লাগুক তা চাই না'। আর এই শব্দ ঘিরেই যাবতীয় বিতর্ক। দলিত সম্প্রদায়ের মানুষদের জন্য এই শব্দটি শুধু অবমাননাকর তা নয়, সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।

কিন্তু এসসি, এসটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দেওয়ার জেরে অভিনেত্রীকে অবিলম্বে গ্রেপ্তার দাবি জানাচ্ছেন টুইটার ব্যবহারকারী অনেকে। মুনমুনের বিতর্কিত ভিডিও কয়েক ঘণ্টার মধ্যেই মতো ছড়িয়ে পড়ে চারিদিকে। অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ক্ষমা চান মুনমুন, বলেন ভাষার প্রতিবন্ধকতার জেরেই নাকি এমনটা ঘটেছে।

তিনি লেখেন- 'গতকাল আমার পোস্ট করা একটি ভিডিওতে একটি শব্দকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আমি কোনোদিনই কাউকে অপমান করা, বা নিচু করে দেখানো কিংবা কারুর ভাবাবেগে আঘাত দেওয়ার ইচ্ছা নিয়ে ওই কথা বলিনি'।

তিনি আরও লেখেন, ‘শব্দটির অর্থ সম্পর্কে আমাকে সচেতন করা হলে আমি সঙ্গে সঙ্গে সেই অংশটি সরিয়ে দিয়েছি। আমি প্রতিটি বর্ণ, গোষ্ঠী বা লিঙ্গ থেকে প্রত্যেক ব্যক্তির জন্য অত্যন্ত শ্রদ্ধা এবং আমাদের সমাজ বা জাতির জন্য তার অপরিসীম অবদানকে স্বীকার করি।

এই শব্দটির ব্যবহারে অজ্ঞাতসারে আহত হওয়া প্রত্যেক ব্যক্তির কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইতে চাই এবং তার জন্য আমি দুঃখিত।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা