বিনোদন

এটিএন বাংলায় "দৌড়ের উপর"

বিনোদন প্রতিবেদক : এবার ঈদে বিশেষ আকর্ষণ দশ পর্বের ধারাবাহিক "দৌড়ের উপর"। ধারাবাহিকটি রচনা করেছেন- পারভেজ ইমাম এবং পরিচালনা করেছেন সোহেল তালুকদার। কয়েকদিন আগে ঢাকায় বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির শুটিং সম্পন্ন হয়।

ধারাবাহিকটি প্রসঙ্গে পরিচালক সোহেল তালুকদার জানান- "দৌড়ের উপর" ধারাবাহিকের গল্পটি আমাদের চলমান জীবনের কঠিন বাস্তবতার প্রতিফলন। প্রতিনিয়ত আমরা বিভিন্ন স্থানে, বিভিন্ন লোকের সংস্পর্শে আসি। কিন্তু, আমরা অনেক সময় আমাদের সংস্পর্শে আসা লোকটি কে বা কেমন, তা খতিয়ে দেখিনা। অথচ এই অজানা লোকটির কারণে জীবনে ঘটে যেতে পারে উত্থান কিংবা পতন। গল্পে তেমনি তিনজন বদি, আশরাফ ও হবি। পেশায় তারা যথাক্রমে- চোর, উকিল এবং পুলিশের হাবিলদার। শত ব্যর্থতার মাঝেও তাদের প্রত্যেকের নিজ নিজ পেশা নিয়ে অনেক উচ্চাকাঙ্ক্ষা। স্ব-স্ব ক্ষেত্রে বিখ্যাত হওয়ার বাসনায় তারা মগ্ন। জীবনের চাওয়া পাওয়া সহজ হলেও বাস্তবতা অনেক জটিল। এমনি জটিল ও নাটকীয় বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে চলে ধারাবাহিকের কাহিনী।

দশ পর্বের এ ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আ খ ম হাসান, আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, নওশীন আফরিন মীম, হান্নান শেলী, ওবিদ রেহান, তুষার মাহমুদ, সূচনা শিকদার, শারমিন ইমু, আশরাফ কবির, আনোয়ার হোসেন, শামীম আহমেদ, মৃনাল দত্ত, সখরিয়া মন্ডল সখো, মীর্জা রাকিব, সাজন, কাঞ্চন সকাল, মিকাইল হাসান, তাপস ঘোষ, সাঈদ হোসেন, আসিফ আলম, আল সামাদ রুবেল, শাকিল আহমেদ, সাইদ হাসান সহ আরও অনেকে।

মোহাম্মদ জামাল উদ্দিনের প্রযোজনায় ধারাবাহিকটি ঈদের দিন থেকে প্রতিদিন রাত ৭টা ৪০মিনিটে দেশের বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় প্রচারিত হবে।

সান নিউজ/ এইচএস/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা