সারাদেশ

সাংবাদিক ভূট্টোর উপর মিথ্যা মামলার প্রতিবাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি : শিক্ষক কর্মচারী নিয়োগে অনিয়ম ও বাণিজ্যর সংবাদ পরিবেশন করায় জিটিভির জেলা প্রতিনিধি ইমদাদুল হক ভূট্টোর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার সকাল ১১ টায় শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবু তোরাব মানিক, সহ-সভাপতি জাহিদ হাসান মিলু, ঠাকুরগাঁও সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক এটিএম সামসুজ্জোহা বাবুল, সদস্য সচিব ও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,‌ এ্যাড. ইন্দ্রনাথ রায়, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সিনিয়র সাংবাদিক এস এম জসীম উদ্দীনসহ জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, আদিবাসী ও খ্রীস্টান ঐক্য পরিষদের নেতা ও সদস্য সহ অন্যান্যরা।

বক্তারা সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের নিয়োগ ও ঘুষ বাণিজ্য নিয়ে সম্প্রতি গাজী টিভির জেলা প্রতিনিধি এমদাদুল হক ভূট্টো যে সংবাদ পরিবেশন করেছেন সেটি উল্লেখ্য করে বলেন,মামলা দিয়ে সাংবাদিকদের কেউ দাবিয়ে রাখতে পারবেনা। আগামী ৭ দিনের মধ্যে প্রত্যাহার করা না হলে প্রধান শিক্ষকের আরো অনিয়ম দুর্নীতির সংবাদ তুলে ধরার হুশিয়ারী দেওয়া হয়।

আরও পড়ুন : ভারতে গেলেন পাক পররাষ্ট্রমন্ত্রী

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড় ভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর কর্মচারি নিয়োগে ব্যাপক অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সংবাদ প্রকাশের জেরে জিটিভির ঠাকুরগাঁও প্রতিনিধি এমদাদুল হক ভুট্টোর উপর ২৮ এপ্রিল প্রধান শিক্ষক কফিল উদ্দীন বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা