সারাদেশ

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আরও পড়ুন : লন্ডনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের সালন্দর চৌধুরীহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ীর নাম মাসুদ (৩৪)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা।

আরও পড়ুন : অবশেষে ভারতে আসছে পাক পররাষ্ট্রমন্ত্রী

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার একদল গরু ব্যবসায়ী একটি ট্রাক নিয়ে গরু কেনার জন্য পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন। ভোর সোয়া ৫টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন গরু ব্যবসায়ী মাসুদ। সেসময় ট্রাকে থাকা মো. শানিল (৪৫), মো. হাশেম (৩৪) ও মো. মোরসালিন (২২) আহত হন।

ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে হতাহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহত মাসুদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। মোরসালিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন : রুশ হামলায় ইউক্রেনে নিহত ২১

ওয়্যারহাউজ ইন্সপেক্টর-সহকারী পরিচালকের ঠাকুরগাঁও ফায়ার স্টেশন সরোয়ার হোসাইন জানান, ঘটনাস্থান থেকে আমরা একজন নিহত ব্যক্তি এবং ৪ জনকে আহত উদ্ধার করে ঠাকুরগাও সদর হাসপাতলে পাঠানো হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা