ছবি: সংগৃহীত
সারাদেশ

ভোলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ভোলা প্রতিনিধি : ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন : বৃহস্পতিবার সীমিত পরিসরে ব্যাংক খোলা

বুধবার (৩ মে) সন্ধ্যায় ভোলা প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভোলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জুন্নু রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আরটিভি জেলা প্রতিনিধি অমিতাভ রায় অপু।

আরও পড়ুন : মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

জিটিভি জেলা প্রতিনিধি এম হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাসস এর স্টাফ রিপোর্টার হাসনাইন আহম্মেদ মুন্না, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোঃ ছিদ্দিকুল্লাহ, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু, বিটিভি জেলা প্রতিনিধি তৈয়বুর রহমান, দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক এম শাহরিয়ার জিলন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বৈশাখী টিভি জেলা প্রতিনিধি হোসাইন সাদী, মোহনা টিভি জেলা প্রতিনিধি মোঃ জসিম রানা, যমুনা টিভি জেলা প্রতিনিধি জুয়েল সাহা, এখন টিভি জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি মলয় চন্দ্র দে, ফটোসাংবাদিক মোঃ মাহাজ প্রমুখ।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

এ সময় বক্তারা বলেন, ১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬ তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী- ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।

গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর মতে অবাধ, মুক্তচিন্তা এবং মতপ্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের মূল কথা। কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) মুক্ত বুদ্ধি চর্চার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এই আইন স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্থ ও সংকুচিত করছে।

আরও পড়ুন : জনজীবন দুঃসহ হয়ে পড়েছে

স্বাধীন সংবাদমাধ্যম রাষ্ট্র পরিচালনায় প্রতিপক্ষ নয়, সহায়ক শক্তি। সংকটময় পরিস্থিতিতে সাংবাদিক ও সংবাদমাধ্যমের অবাধ তথ্যপ্রবাহের স্বাধীনতা প্রয়োজন। আজকের দিনে আমরা এই কালো আইন বাতিলের দাবি জানাই।

এ সময় বক্তারা চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা প্রেসক্লাবের সভাপতি আদিত্য জাহিদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

আরও পড়ুন : সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবি

এছাড়াও ভোলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাংবাদিকদের উপর হামলা, মামলাসহ বিভিন্ন হয়রানীর নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা