ছবি: সংগৃহীত
সারাদেশ
১০ ঘণ্টা পর উদ্ধার

লঞ্চ থেকে পড়ে নারী নিখোঁজ

জেলা প্রতিনিধি : শরীয়তপুর জেলার গোসাইরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম ভি ঈগল-৩ লঞ্চ থেকে পড়ে নিখোঁজ হওয়ার ১০ ঘণ্টা পর জহুরা বেগম নামে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : আজ শুভ বুদ্ধপূর্ণিমা

বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ৯ টায় তাকে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া সহকারী রুবেল পারভেজ।

আরও পড়ুন : ধেয়ে আসছে ‘মোখা’

জহুরা বেগম (৩৮) তার স্বামী জহিরুলের সাথে গোসাইরহাটের কুচাইপট্টিতে বেড়াতে এসেছিলেন। তারা নারায়ণগঞ্জের বাসিন্দা।

জানা যায়, শরীয়তপুরের গোসাইরহাটের মিত্রসেন পট্টির লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এম ভি ঈগল-৩ লঞ্চ থেকে বুধবার (৩ মে) রাত সাড়ে ১১ টার দিকে নদীতে পড়ে নিখোঁজ হন জহুরা বেগম। নিখোঁজের ১০ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার ৯ টায় তাকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড।

আরও পড়ুন : বিশ্বে আরও ২২৩ প্রাণহানি

এই রুটটি দিয়ে গোসাইরহাটসহ বরিশালের মুলাদী অঞ্চলের যাতায়াত করেন যাত্রীরা।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার জানান, লঞ্চ থেকে পড়ে যাওয়া নারী একটি চরে আটকে ছিল। তিনি বর্তমানে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : ফের জাহাজ আটক করল ইরান

উদ্ধারের পর জহুরা বেগম জানিয়েছেন, তিনি পানের সাথে সুপারি-জর্দা বেশি খাওয়ায় মাথা ঘুরে নদীতে পড়ে যান। তিনি পড়ে যাওয়ার সময় তার স্বামী জহিরুল ও সন্তান ঘুমিয়ে ছিলেন। পরে তারা বিষয়টি জানতে পেরে সবাইকে জানান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা