ছবি : সংগৃহিত
সারাদেশ

খাগড়াছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপিত

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি : ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খাগড়াছড়িতে উদযাপন করা হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ বৌদ্ধ পূর্ণিমা,বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম,বুদ্ধত্ব লাভ ও মহাপরিণির্বান ত্রিস্মৃতি বিজরিত এই শুভ বুদ্ধ পূর্ণিমা।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু

বৃহস্পতিবার (৪ মে) এই বিশেষ দিনটিতে খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে দিনটিকে পালন করে থাকে।

এ উপলক্ষে সকালে খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে একটি বর্ণিল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বৌদ্ধ বিহার প্রাঙ্গনে এসে শেষ হয়।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

এ সময় বিহার গুলোতে বুদ্ধ পুজা, বুদ্ধ মুর্তিদান,সংঘ দান, অষ্ট পরিস্কার দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান ও নানাবিধ দান ও পঞ্চশীল গ্রহণ এবং হাজার প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

ধর্মদেশনা প্রধান করেন সাসনা রক্ষিতা ভিক্ষু সংঘ সভাপতি ও আপার পেড়াছড়া বিহারে বিহার অধ্যক্ষ ভদন্ত কেলাসা মহাবির, য়ংড বৌদ্ধ বিহারে বিহার অধ্যক্ষ ভদন্ত ক্ষেমাসারা স্থবির।

এছাড়াও শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে খাগড়াছড়ি জেলার ৯ উপজেলার শতাধিক বৌদ্ধ বিহারে চলছে পঞ্চশীল গ্রহন, মহাসংঘ দান, হাজার প্রদীপ দান, অষ্ট পরিস্কার দান, ভিক্ষুদের পিন্ড দান, প্রদীপ প্রজ্জ্বলন, ধর্মদেশনা,বিশ্ব মঙ্গল কামনা করে।

বৌদ্ধ ধর্ম অনুসারে, প্রায় আড়াই হাজার বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধের জন্মগ্রহণ করেছিলেন নেপালেরলুম্বিনী কাননে। প্রতি বছর বৈশাখ মাসে পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানান বর্নাট্য আয়োজনে বৌদ্ধ পূর্ণিমা পালন করে থাকেন।

বুদ্ধত্ব লাভের জন্য ২৯ বছর বয়সে গৃহ ত্যাগ করেন গৌতম এবং বিভিন্ন ধর্মীয় গুরুর কাছে শিষ্যত্ব গ্রহণের পর নিরঞ্জনা নদীর তীরে এক বটবৃক্ষ মূলে ৬ বছর কঠোর তপস্যার পর বুদ্ধত্ব লাভ করেন,এজন্য বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এ দিনটি খুবই তাৎপর্য পূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরীসহ অনেকেই।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা