ছবি-সংগৃহীত
সারাদেশ

গাজীপুরে গৃহবধুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : গাজীপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী নূরুল হক পলাতক রয়েছেন।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় ২ বাইক আরোহীর মৃত্যু

বৃহস্পতিবার (৪ মে) সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার কুদ্দুসনগর এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধুর নাম আসমা আক্তার (৩৬)। তিনি চট্টগ্রামের হালিশহর এলাকার খাজার দিঘিরপাড় এলাকার মো. মোস্তফার মেয়ে। তার স্বামী মানিকগঞ্জ সদর এলাকার নূরুল হক ওরফে নূরু।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নূরুল হক তার স্ত্রী আসমা আক্তারকে নিয়ে গাজীপুর মহানগরীর কুদ্দুসনগর এলাকার ভাড়া থাকতেন। দীর্ঘদিন ধরে স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর সঙ্গে নূরুলের বিবাদ চলছিল। এ নিয়ে গত ১ মে সকালে কোনাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন নূরুল।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

বুধবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয় বলে জানান প্রতিবেশী ভাড়াটিয়ারা। তার জেরে রাতের কোনো এক সময় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর কক্ষের বাইরে থেকে তালা ঝুলিয়ে পালিয়ে যান বলে ধারণা স্থানীয়দের। খবর পেয়ে পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক বলেন, নিহতের স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা