বিনোদন

নাম লেখালেন শবনম ফারিয়াও

বিনোদন প্রতিবেদক: ছোট ও বড় পর্দার তারকারা একে একে এখন ওয়েব সিরিজে নাম লেখাচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়ার নাম। ‘বিলাপ’ শিরোনামের একটি ওয়েব সিরিজে সম্প্রতি অভিনয় করলেন তিনি। এখানে তাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। তার সঙ্গে এই সিরিজে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শরিফুল রাজ।

জানা যায়, আসন্ন ঈদুল ফিতরে ওয়েব সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফরম সিনেমাটিকে। তার আগে প্রকাশ হয়েছে এটির ট্রেলার। যেটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।

অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, ‘ওয়েব সিরিজটির নায়কই হলো এর গল্প। দর্শকরা দেখলেই সেটা বুঝতে পারবেন। এখানে কাজ করে অভিনেত্রী হিসেবে আমি তৃপ্ত। খুব ভালো একটি টিম ছিল। আমার বিশ্বাস, সবার কাছে এটি ভালো লাগবে।’

‘বিলাপ’-এর কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন সানী সানোয়ার। পাশাপাশি ফয়সাল আহমেদের সঙ্গে যৌথভাবে ওয়েব সিরিজটি তিনি পরিচালনাও করেছেন। এর বিভিন্ন চরিত্রে শবনম ফারিয়া ছাড়াও দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও রুনা খান।

এদিকে ঈদকে সামনে রেখে ছোট পর্দার জন্যও কাজ করেছেন শবনম ফারিয়া। করোনা মহামারির এই ভয়াবহতার মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে করেছেন শুটিং। ঈদের বেশকিছু নাটকে তাকে দেখা যাবে। সেগুলো ঈদের দিন থেকে শুরু করে বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা