বিনোদন

ক্ষমা চাইলেন সালমান

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালামান খান। ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে তার ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে সিনেমাটি মুক্তি দেওয়ায় হল মালিকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

আগামী ১৩ তারিখ মুক্তি পাচ্ছে ‘রাধে’। প্রেক্ষাগৃহের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে। সালমান খান বলেন, ‘সব হল মালিকদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমাদের ইচ্ছে ছিল যখন মহামারি শেষ হবে তখন রাধে মুক্তি পাবে।

গত বছর ডিসেম্বরে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা হয়নি। যেহেতু আগে থেকেই বলে রেখেছি তাই ডিজিটাল প্ল্যাটফর্ম ও যে সিনেমা হলগুলো খোলা রয়েছে সেখানে মুক্তি পাবে রাধে।’

এই অভিনেতা আরো বলেন, ‘পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আবারো বড় পর্দায় সিনেমাটি মুক্তি দেওয়ার চেষ্টা করব।’

গত বছর ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি। সেই সময় গুঞ্জন শোনা গিয়েছিল, ডিজিটাল প্ল্যাটফর্মেই মুক্তি পাবে সিনেমাটি।

এরপর এটি প্রেক্ষাগৃহে মুক্তির অনুরোধ জানান ভারতের সিনেমা প্রদর্শকরা। এই অভিনেতার কাছে খোলা চিঠিও দিয়েছিলেন তারা। সালমানও তাদের কথা রাখেন। ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির ঘোষণা দেন তিনি।

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রভুদেবা। সালমান খান ছাড়াও এতে অভিনয় করছেন দিশা পাটানি, রণদীপ হুদা, জ্যাকি শ্রফ প্রমুখ।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা