বিনোদন

নিজেকে সান্ত্বনা শ্রাবন্তীর

বিনোদন প্রতিবেদক: নির্বাচনের ফলের পরে এই প্রথম নিজের ছবি পোস্ট করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। গাড়িতে বসে, চোখে রোদ চশমা পরে বসে রয়েছেন। ছবিতে লিখলেন, ‘পথ চলার মাঝে ব্যর্থতা আসবেই’। কোন ব্যর্থতার কথা বলতে চাইলেন অভিনেত্রী?

বিধানসভা নির্বাচনের সময় বিজেপি-তে যোগ দেন শ্রাবন্তী। পেয়ে যান প্রার্থিপদের টিকিট। টলিউডে তার জনপ্রিয়তা জেরে নির্বাচনে জিতে যাবেন বলে মনে করেছিলেন তার অনুরাগীদের একাংশ। কিন্তু শেষমেশ বেহালা পশ্চিম কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে হেরে যান তিনি। এখানেই শেষ নয়। হারের পর ‘অসম্মান’ এসে জোটে তার কপালে। কখনও বিরোধী দল, কখনও বা নিজের দলের কর্মীরা তাকে ঘিরে নানা মন্তব্য করেন।

ভোটের ফল প্রকাশ পাওয়ার দু’দিন পরে বিজেপি-র প্রবীণ নেতা তথাগত রায় তোপ দাগেন। শ্রাবন্তী, তনুশ্রী চক্রবর্তী এবং পায়েল সরকারকে কেন টিকিট দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কিন্তু সেই প্রশ্নের মধ্যে ‘অপমান’ করার চেষ্টাও চোখে পড়ে অনেকের। দোলের দিন একটি অনুষ্ঠানে গিয়ে তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে ছবি তোলা নিয়েও কটূক্তিও করেন তথাগত। টুইটারে তিনি লিখেছিলেন, ‘নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে’?

পাল্টায় প্রমাণ চেয়েছিলেন শ্রাবন্তী। আনন্দবাজার ডিজিটালের মাধ্যমে তার প্রশ্ন ছিল, ‘‘উনি বলেছেন, আমরা ভোটের টাকায় বেড়িয়েছি। কেলি করেছি। ওঁর এই মন্তব্যের কোনও প্রমাণ কি ওঁর কাছে আছে?’’

সেই সমস্ত অপমানের আরও এক জবাব দিলেন বুধবার? ব্যর্থতা নিয়ে কথা বললেন কেন অভিনেত্রী? নাকি রোশন সিংহের সঙ্গে ব্যর্থ দাম্পত্য জীবন নিয়ে কিছু বলতে চাইলেন তিনি? তবে ভক্তরা আপাদত ভেবে নিয়েছেন নির্বাচনে হেরে যাওয়ার পরে নিজেকে সান্ত্বনা দিতেই শ্রাবন্তী এ বক্তব্য দিয়েছেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা