বিনোদন

নাম প্রত্যাহার, মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন না মিথিলা

বিনোদন ডেস্ক: ৬৯তম মিস ইউনিভার্স-২০২০ প্রতিযোগিতার মূল আয়োজন যুক্তরাষ্ট্রে উদ্বোধন করা হবে আগামী ১৬ মে।

সেই আয়োজনে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে ৫ মে বাংলাদেশ ছাড়ার কথা ছিল এবারের মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী তানজিয়া জামান মিথিলার। তবে তাঁর যুক্তরাষ্ট্রপর্বে অংশ নেওয়া হচ্ছে না

মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মিস ইউনিভার্স আয়োজনের বাংলাদেশ অংশের পরিচালক শফিক ইসলাম। তিনি বলেন, ‘লকডাউন ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে জটিলতা তৈরি হয়েছে। এ কারণে এবার মূল আয়োজনে অংশ নিতে পারছি না। সেটা গতকাল রাতে কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি। যাওয়ার আগে আমাদের বেশ কিছু প্রস্তুতিও নিতে হতো, সেগুলো এই লকডাউনের ভেতরে নেওয়া সম্ভব হচ্ছে না। এটাও অন্যতম কারণ।’

মিস ইউনিভার্স আয়োজনের বাংলাদেশ অংশের পরিচালক শফিক ইসলাম এটাও নিশ্চিত করে জানিয়েছেন, বিজয়ী হওয়ার পর তানজিয়া জামান মিথিলাকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তার সঙ্গে মূল আয়োজনে অংশ নিতে না পারার কোনও সম্পর্ক নেই।

গত ৩ এপ্রিল রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে তানজিয়া জামান মিথিলাকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীর মাথায় মুকুট পরিয়ে দেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

যদিও খেতাবজয়ী মিথিলার বিরুদ্ধে একাধিক ‘অনিয়মের অভিযোগ’ ও বিতর্কের অভিযোগ ওঠে। মুকুট মাথায় নেওয়ার পর থেকেই বিতর্ক পিছু ছাড়েনি তার। অভিযোগ ওঠে ‘বিশেষ সহায়তা’নিয়ে এবারের মিস ইউনিভার্স বাংলাদেশ তিনি।

এমন অভিযোগের তীর যখন মিথিলার দিকে তখন নতুন করে সমালোচনার জন্ম দেন এ সুন্দরী। তার বিরুদ্ধে নেটিজেনরা যৌন হয়রানির অভিযোগও তোলেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা