বিনোদন

২৩৬ কোটি টাকায় রাজপ্রাসাদ কিনলেন রক!

বিনোদন ডেস্ক: ডোয়েইন ডগলাস জনসন। পুরো দুনিয়ার কাছে তিনি পরিচিত 'দ্য রক' নামেই। রেসলার কিংবা অভিনেতা, দুই পরিচয়েই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

বিশ্বের সেরা রেসলার হওয়ার পাশাপাশি সব থেকে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের শীর্ষে অবস্থান তার। সব মিলিয়ে রক পার করছেন তার ক্যরিয়ারের অন্যতম সেরা সময়।

তার প্রমাণ মিললো সম্প্রতি বিলাসবহুল এক বাড়ি কেনার খবরে৷ জানা গেছে এ তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস বেশ দামি একটি বাড়ি কিনেছেন। সৌন্দর্যে-নকশায় এ যেন কোনো রাজপ্রাসাদ।

যুক্তরাষ্ট্রের বিনোদন ভিত্তিক সংস্থা ডার্ট ডটকম তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, 'রক এবং তার স্ত্রী লরেন হাশিয়ান বাড়িটি কিনেছেন লস এঞ্জেলসের বেভারলি হিলসে। বাড়িটি কিনতে তাদের ব্যয় হয়েছে ২৭.৮ মিলিয়ন মার্কিন ডলার।

পুরো জায়গা মিলে বাড়িটির আয়তন ১৭ হাজার ৬০০ বর্গফুট। হলিউডের আরেক অভিনেতা পল রেজারের কাছে থেকে বাড়িটি কিনেছেন রক দম্পতি।

ডোয়াইন জনসনের এই নতুন প্রাসাদে আছে ১১টি কক্ষ এবং ৬টি শয়নকক্ষ। আছে ১টি টেনিস কোর্ট, সুইমিংপুলসহ বিশাল জিম।

প্রসঙ্গত, চলতি বছর সিনেমাসহ নিজের প্রযোজনা নিয়েও বেশ ব্যস্ত সময় পার করছেন রক। আসন্ন নভেম্বরে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা 'রেড নোটিশ'।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা