বিনোদন

প্রাচীকে পরিচালকের কুপ্রস্তাব

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রাচী দেশাই। ‘রক অন’, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন মুম্বাই’, ‘বোল বচ্চন’, ‘আজহার’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রাচী। এই অভিনেত্রী জানান, একজন বড় সিনেমার পরিচালক তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন।

প্রাচী বলেন, ‘আমাকে অনেক বড় বাজেটের সিনেমার জন্য সরাসরি কু-প্রস্তাব দেওয়া হয়েছিল। অনেক বড় সিনেমা। কিন্তু আমি সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করি। আমি না করেছিলাম, তা সত্ত্বেও ওই পরিচালক আমাকে ফোন করেছিলেন। কিন্তু বলেছিলাম, সিনেমাটিতে আমার আগ্রহ নেই।’

‘সাইলেন্স: ক্যান ইউ হেয়ার ইট’ নামের একটি থ্রিলারধর্মী সিনেমায় অভিনয় করেন। এতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যায় তাকে। গত মাসে ডিজিটাল প্ল্যাটফর্ম জি ফাইভে এটি প্রচার হয়। এতে আরো অভিনয় করেন— মনোজ বাজপেয়ী, অর্জুন মাথুর, সাহিল বৈদ প্রমুখ।

এই অভিনেত্রী বলেন, ‘একটু ভিন্ন ধরনের চরিত্রে সবার সামনে হাজির হতে চেয়েছি। এরকম তারকাবহুল একটি সিনেমায় কাজ করতে পেরে অনেক আনন্দিত। অনেক বড় অভিজ্ঞতাও বটে।’

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা