বিনোদন

গরিবের দুয়ারে টিকা পৌঁছে দিতে কনসার্টে সেলেনা

বিনোদন ডেস্ক: কেউ টিকা পাবে, আর কেউ টিকা পাবে না, তা হবে না, তা হবে না। মার্কিন সংগীত তারকা সেলেনা গোমেজ এই স্লোগানে অনুপ্রাণিত। তাই চলতি মহামারিতে “বিশ্ব সেরে ওঠো” কনসার্টে অংশ নিচ্ছেন এই তারকা। আর এমন উদ্যোগ গ্রহণ কছেন শুধু গরিবের দুয়ারে করোনার টিকা পৌঁছে দেয়ার জন্য।

চলতি মহামারিতে কেবল ধনী দেশের মানুষ টিকা নেবে আর দরিদ্র দেশের মানুষ করোনায় আক্রান্ত হয়ে মরবে, তা কিছুতেই হতে দিতে চান না তিনি। এ জন্য সেলেনা গ্লোবাল সিটিজেনকে সঙ্গী করে অন্যান্য সংগীত তারকা ও ব্যান্ডের সাহায্য নিয়ে এই কনসার্টের আয়োজন করেছেন। সেখানে সেলেনা নিজে উপস্থাপনা করবেন।

এছাড়া গাইবেন জেনিফার লোপেজ। আরও থাকবেন হার, এডি ভেডার, ফু ফাইটার্স, জে বেভলিনসহ আরও অনেকে। আগামী ৮ মে সারা বিশ্ব থেকে একসঙ্গে দেখা যাবে 'ভ্যাক্স লাইভ' শিরোনামের এই গানের অনুষ্ঠান। এবিসি, সিবিএস, ফক্স নেটওয়ার্ক ও ইউটিউব থেকে দেখা যাবে এই কনসার্ট।

গ্লোবাল সিটিজেনের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে “বিশ্ব সেরে ওঠো”কনসার্টের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আমরা সুন্দর আগামীর জন্য বিশ্বকে করোনামুক্ত করতে চাই। সে জন্য যাতে প্রতিটা মানুষ টিকার আওতাধীন হয়, সেটি নিশ্চিত করতে চাই। আর এ উদ্যোগে সেলেনা গোমেজ আমাদের ডাকে সাড়া দিয়েছেন।' 'আমরা “বিশ্ব সেরে ওঠো” নামে এই উদ্যোগ গ্রহণ করেছি। এর অধীনে আমরা তারকা আর বিশ্বনেতাদের এগিয়ে আসতে বলেছি, যাদের নিজেদের অবস্থান থেকে অনেক কিছু করার সামর্থ্য আছে, যাতে সব মানুষ করোনার টিকা নিতে পারে। আমাদের উদ্দেশ্য বিশ্বের প্রতিটি স্থানে করোনার টিকা পৌঁছে দেয়া। মহামারিতে সবাই আক্রান্ত। সেরে ওঠার অধিকারও সবার সমান ।

কনসার্টে ইতিমধ্যে আরও যুক্ত হয়েছেন বেশ কয়েকজন বিশ্বনেতা আর বেশ কিছু প্রতিষ্ঠান। যুক্ত হয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, 'ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম', ইউরোপিয়ান কমিশন ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। সেলেনা গোমেজের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, '“ভ্যাক্স লাইভ”–এর মতো মহতী, গুরুত্বপূর্ণ আয়োজন উপস্থাপনা করা আমার জন্য অত্যন্ত সম্মানের। সেটা হবে একটা ঐতিহাসিক মুহূর্ত। সারা বিশ্বের মানুষ চরম সংকটের মুহূর্তে সংগীতের সুতায় বাঁধা পড়বেন। আর এই কনসার্ট থেকে উপার্জিত অর্থ দিয়ে টিকা কিনে বিনা মূল্যে পৌঁছে দেওয়া হবে সেই দেশগুলোতে, যাদের টিকা কেনার সামর্থ্য নেই।'

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা