বিনোদন

সালমান একাধিকবার বিয়ের প্রস্তাব দিলেও রাজি হননি এই নায়িকা!

বিনোদন ডেস্ক: ঐশ্বর্য রাই, সঙ্গীতা বিজলানী, সোমী আলি, ক্যাটরিনা কাইফ থেকে বি-টাউনের একাধিক অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে নাম জড়িয়েছে তার। সে কবে বিয়ে করবে তা নিয়ে উৎসাহের অন্ত নেই অনুরাগীদের।

এখানে কথা হচ্ছে বলিউড ভাইজান সালমান খানকে নিয়ে। বলিউডের ভাইজানের বিষয়ে সবারই প্রবল উৎসাহ ৷ কিন্তু কেউই জানে না কবে বিয়ে করবেন সালমান খান! অনেকের সাথে সম্পর্ক থাকলেও সেগুলো বিবাহ পর্যন্ত পৌঁছায়নি। বি-টাউনের এক অভিনেত্রীর প্রেমের পাগল হয়েছিলেন সাল্লু। কিন্তু সেই অভিনেত্রী রাজি না হওয়ায় পরবর্তীকালে বদলাও নেন বলিউড ভাইজান। কিন্তু কে সেই অভিনেত্রী জানেন কি?

বলিউডের কয়ামত গার্লের ভক্ত ছিলেন বলিউড ভাইজান। সবাই জানেন কয়ামত গার্ল মানে জুহি চাওলার কথা বলা হচ্ছে। নব্বইয়ের দশকে জুহি চাওলার সঙ্গে ঘর বাঁধতে চেয়েছিলেন সাল্লু ৷

অভিনেত্রীকে প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সফল হয়নি সেই স্বপ্নও৷ ‘আন্দাজ আপনা আপনা’ ছবির শ্যুটিং চলাকালীন সেই ট্যুরে গিয়েই জুহিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সালমান। কিন্তু রাজি হন না জুহি।

এমনকি জুহি চাওলার বাবারও সালমানকে পছন্দ করেনি। সালমানের প্রস্তাব নাকোচ করে দেন তিনিও৷

জুহি খুব মিষ্টি স্বভাবের বলেই জুহিকে সালমানের মনে ধরেছিল। সেই সময়ে সাফল্যের মধ্য গগনে ছিলেন জুহি চাওলা। একের পর এক ছবি বক্স অফিস কাঁপাচ্ছিল, ভাঙছিল একাধিক রেকর্ডও৷

কিন্তু সলমন তেমন জনপ্রিয় হননি৷ তাই হয়তো সাল্লুর প্রস্তাবে রাজী হয়না জুহি। যদিও আসল কারণ তারাই বলতে পারবেন। এরপরে ১৯৯৫ সালে বিয়ে হয়েছিল জুহি-জয়ের। তবে, সেদিনের নাকচটা হয়তো আজও ভুলতে পারেনি বলিউড ভাইজান। প্রকাশ্যে সবার সামনে এবার নিলেন বদলা।

‘বিগ বস সিজন-৯’ সালটা ২০১৫। সেখানে অতিথি হয়ে এসেছিলেন সালমানের একসময় ক্রাশ জুহি চাওলা। সেখানে এসে জুহি সলমনের সঙ্গে সিনেমা করার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু সালমান নায়িকা নয় সরাসরি মায়ের ভূমিকায় অভিনয় করার প্রস্তাব দেন। আর এই ঘটনার পর অনেকেই মনে করছে এটা হয়তো পুরনো রাগ থেকেই বলেছেন অভিনেতা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা