বিনোদন

ভিন্ন রূপে ইন্দিরা ভার্মা

বিনোদন ডেস্ক:‘গেইম অফ থ্রোন্স’ খ্যাত ইন্দিরা ভার্মা এবার ‘ওবি-ওয়ান কেনোবি’ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন।

ডিজনি প্লাস’য়ের জন্য নির্মিতব্য ‘স্টার ওয়ার্স’য়ের ‘ওবি-ওয়ান কেনোবি’ সিরিজে অভিনয় করছেন বৃটিশ অভিনেত্রী ইন্দিরা ভার্মা।

‘গেইম অফ থ্রোন্স’ ছাড়াও ইন্দিরা ভার্মা তার প্রথম ছবি ‘কামা সুত্রা: এ টেল অফ লাভ’য়ের কারণে দর্শকদের কাছে সমাদৃত।

ভ্যারাইটি ডটকম জানায়, ভার্মা কোন চরিত্রে অভিনয় করছেন সেটা জানা যায়নি। তবে তিনি যে ‘ওবি-ওয়ান কেনোবি’ সিরিজে ইওয়ান ম্যাকগ্রেগোর এবং হেইডেন ক্রিস্টেনসেন’য়ের সঙ্গে কাজ করতে চলেছেন তা জানা গেছে।

স্টার ওয়ার্স চলচ্চিত্রে ম্যাকগ্রেগোর ‘কেনোবি’ চরিত্রে এবং ক্রিস্টেনসেন ‘অ্যানাকিন স্কাইওয়াকার’ ওরফে ‘ডার্থ ভেইডার’ চরিত্রে অভিনয় করেছিলেন। নতুন ধারাবাহিকে সেই চরিত্রগুলোই ফুটিয়ে তুলবেন তারা।

মার্কিন পরিচালক জর্জ লুকাসের স্টার ওয়ার্স চলচ্চিত্রের ‘রিভেঞ্জ অফ দ্য সিথ’ পর্বের ১০ বছর পরের কাহিনী নিয়ে ‘ওবি-ওয়ান কেনোবি’ ধারাবাহিকের গল্প সাজানো হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা