বিনোদন

কালোতে আলো ছড়াচ্ছেন জয়া

বিনোদন ডেস্ক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয়ের কারণে জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। জয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রবিবার’। এ ছবিতে প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। ছবিটি মুক্তির পরেই সমালোচকদের প্রশংসা কুড়ান অভিনেত্রী।

কলকাতার অনেক গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন জয়া আহসান। এ কারণে অনেকেই বলেন, কলকাতার নায়িকাদের ঘুম হারাম করেছেন বাংলাদেশের এই শিল্পী!

এদিকে সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয় এই অভিনেত্রী। বাংলাদেশি তারকাদের মধ্যে সর্বাধিক সংখ্যক অনুসারী তার। ইনস্টাগ্রামে নিজের সিনেমা, বিজ্ঞাপন, মডেলিংসহ সবকিছুরই খবরাখবর অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন জয়া।

জয়া আহসানের গ্ল্যামার যেন দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে কালো পোষাকে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলো দেখে অনেকেই কমেন্ট করেছেন, কালোতে যেন আলো ছড়াচ্ছেন জয়া।

এদিকে বাংলাদেশের প্রথম থ্রিডি সিনেমাতে ‘অলাতচক্র’ অভিনয় করেছেন জয়া আহসান। যেখানে তিনি ক্যান্সার আক্রান্ত রোগীর চরিত্রে রূপদান করবেন। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির টিজার।

‘অলাতচক্র’ সিনেমাটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল ও জয়া আহসান। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, ফিল্ম সোসাইটি আন্দোলনের সক্রিয় সদস্য ও চলচ্চিত্রকর্মী গাজী মাহতাব হাসান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাট্যতত্ত্ব পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ এবং আরো অনেকে। আরো একটি বিশেষ চরিত্রে অতিথী শিল্পী হিসেবে দেখা যাবে ‘খাঁচা’-খ্যাত চলচ্চিত্র নির্মাতা আকরাম খান। সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন মাজহারুল রাজু।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা