বিনোদন

যে রাজনৈতিক দলে আশ্রয় নিলেন অদিতি

বিনোদন ডেস্ক: অবশেষে জানা গেল পশ্চিমবঙ্গের বিশিষ্ট কণ্ঠশিল্পী অদিতি মুন্সি কোন রাজনৈতিক দলের আশ্রয় গ্রহণ করলেন। অনেকদিন ধরেই ভারতের টলিপাড়ায় কানাঘুষা চলছিল তিনি রাজনীতিতে পা রাখতে চলেছেন। তবে কোন দলে সেটি জানা যায়নি।

কিন্তু বৃহস্পতিবার (৪ মার্চ) সবকিছু খোলাসা হলো। তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর অদিতি বলেন, ‘দিদিই (মমতা বন্দ্যোপাধ্যায়) প্রকৃত বাংলার রূপকার। দিদির কথা শিরোধার্য করেই কাজ করতে চাই।’

এদিন পশ্চিমবঙ্গের দমদমের সাংসদ সৌগত রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন অদিতি। শিল্পীর হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ।

দলীয় সূত্রে পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্যম জানায়, আসন্ন নির্বাচনে তৃণমূলের টিকিটে ভোটেও লড়তে পারেন অদিতি। শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গের রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে পারেন তিনি। সেক্ষেত্রে সঙ্গীতশিল্পীকে লড়াই করতে হবে বামপ্রার্থী সপ্তর্ষি দেব ও বিজেপির শমীক ভট্টাচার্যের বিপরীতে।

বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস যোগ দিয়ে অদিতি মুন্সি বলেন, ‘প্রাণের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞ উনি আমাকে দলের একজন হওয়ার যোগ্য মনে করেছেন। দিদি সঙ্গীতশিল্পীদের কথা ভাবেন, বাংলার শিল্পকে বাঁচিয়ে রাখার কথা উনার মতো করে আর কেউ ভাবেন না।’

তিনি আরও বলেন, ‘আমি আমার শ্বশুরমশাই ও স্বামী দেবরাজ চক্রবর্তীকে দলের হয়ে কাজ করতে দেখেছি। মানুষের পাশে দাঁড়াতে দেখেছি। মানুষের হয়ে কাজ করার আনন্দ আমিও উপভোগ করতে চাই। দিদি আমায় যেভাবে নির্দেশ দেবেন, সেকথা শিরোধার্য করেই কাজ করব। মানুষের কাছ থেকে শিল্পী হিসাবে অনেক ভালোবাসা পেয়েছি। সেই ভালোবাসা, আশীর্বাদ নিয়েই এগোব।’

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা