বিনোদন

শ্রেয়া ঘোষালের সুখবর

বিনোদন ডেস্ক: শ্রেয়া ঘোষালের সুরেলা কণ্ঠের ভক্ত নেই এমন সঙ্গীতপ্রিয় লোকই খুঁজে পাওয়া দুষ্কর। তাকে বলা যায় হেটার্স বিহীন কণ্ঠশিল্পী। এবার এই শিল্পীই তার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দিলেন এক নতুন সুখবর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালের দিকে দেখা যায় তিনি একটি বেবি বাম্পের ছবি পোস্ট করেন। সেখানে তিনি তার ভক্তদের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি দেন।

Baby #Shreyaditya is on its way! @shiladitya and me are thrilled to share this news with you all. Need all your love and blessings as we prepare ourselves for this new chapter in our lives.

Posted by Shreya Ghoshal on Wednesday, March 3, 2021

বেবি বাম্পের ওই ছবিতে শ্রেয়াকে সমুদ্রের নীল পানির রঙের পোশাকে দারুণ দেখাচ্ছে। ডলফিন থেকে নানান সামুদ্রিক মাছ প্রিন্ট করা রয়েছে পোশাকটিতে। নিজের বেবি বাম্পের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রয়েছেন শ্রেয়া, মুখে ফুটে উঠেছে মাতৃত্বকালীন আভা। বেবি বাম্পটিকে দুই হাত দিয়ে আগলে রাখতে দেখা গেল ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত এই গায়িকাকে।

ছবির ক্যাপশনে শ্রেয়া লেখেন, ‘বেবি শ্রেয়াদিত্য আসছে! শিলাদিত্য এবং আমি দারুণ খুশি এই খবরটা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে। তোমাদের সবার ভালোবাসার আর আশীর্বাদ প্রয়োজন, আমরা আমাদের জীবনের নতুন একটা পর্ব শুরু করতে চলেছি’।

২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেছিলেন শ্রেয়া। বিয়ের ছয় বছরের মাথায় প্রথম সন্তান আসার এই খবর পাওয়া গেল। শ্রেয়ার স্বামী শিলাদিত্য পেশায় তথ্য প্রযুক্তি কর্মী, একটি ওয়েবসাইটের শীর্ষ কর্মকর্তা।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা