বিনোদন

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জাহ্নবী

বিনোদন ডেস্ক : শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুরের পরবর্তী সিনেমা 'রুহি'। তার বিপরীতে রয়েছেন অভিনেতা রাজকুমার রাও। সিনেমার প্রমোশনের জন্যই নিত্যনতুন চোখ ধাঁধানো ফ্যাশনে ধরা দিচ্ছেন নায়িকা। কখনও ব্যাকলেস টপ, কখনও নিয়ন গাউন।

সম্প্রতি কালো গাউনে জাহ্নবী কাপুর একপ্রকার ঝড় তুলেছেন ইনস্টাগ্রামে। ক্লাসিক ব্ল্যাক গাউন। স্প্যাগেটি স্ট্র্যাপ। খোলা চুল। স্মোকি আই মেকআপ। পোশাকটাকে আলাদা করে ফোটানোর জন্যই গয়নার মধ্যে শুধু হাতে পরেছেন প্রচুর আংটি। মোহময়ী জাহ্নবীর এই মোহনীয় রুপ থেকে চোখ ফেরাতে পারছেন না কেউ। আগুন আর লাভ রিঅ্যাক্টে ভরিয়ে দিচ্ছেন সকলে।

সিনেজগতে পা রাখার আগে থেকেই জাহ্নবীর ফ্যাশন আলাদা করে নজর কাড়ে সকলের। প্রমোশন হোক বা ছোটখাটো ঘরোয়া পার্টি, জাহ্নবী সাজে কোনও কমতি রাখেন না। প্রসঙ্গত 'রুহি' ছাড়াও 'দোস্তানা-২' এবং 'গুড লাক জেরি' ছবির জন্যে প্রস্তুতি নিচ্ছেন জাহ্নবী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা