প্রেমের গল্প শোনালেন শ্রেয়া 
বিনোদন

জন্মদিনে একি শোনালের শ্রেয়া

বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। মিষ্টি কণ্ঠের অধিকারী বেঙ্গলি এই সংগীতশিল্পীর আজ ৩৭ তম জন্মদিন। দিনটি আরো বেশি স্পেশাল করেছে তার মা হওয়ার সুসংবাদ। শ্রেয়া ঘোষাল কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথমবারেরে মতো মা হওয়ার সংবাদ দিয়ে একটি ছবি শেয়ার করেন। শেয়ার করা ছবিতে শ্রেয়াকে বেবি বাষ্পের ওপর হাত রাখতে দেখা যায়।

শ্রেয়া ঘোষাল ২০১৫ সালে তার ছোট বেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাঁকে বাধা পরেন। তবে এক দশক প্রেমের সম্পর্কের পর কিভাবে স্বামী শিলাদিত্য তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তা এখানো তার মনে গেঁথে রয়েছে।

বিয়ের আগে শ্রেয়া ও শিলাদিত্য তাদের এক বন্ধুর বিয়েতে ভারতের গোয়া গিয়েছিলেন। কোন কিছু না বোঝার আগেই হঠাৎ শিলাদিত্য শ্রেয়াকে বিয়ের প্রস্তাব দেয়। শ্রেয়া সেই মুহূর্তের বর্ণনা করতে যেয়ে বলেন, আমার পরিষ্কার মনে আছে শিলাদিত্য যখন আমার সামনে আংটির বক্সটি খুলেছিল, আমি তখন আনন্দে কোন কথা বলতে পারছিলাম না। আমি এদিক ওদিক তাকিয়ে কাঠবিড়ালির খুঁজতে ছিলাম। মুহূর্তটি আমার কাছে এখনো আমার হৃদয়ে গেঁথে আছে।

শ্রেয়া ঘোষাল ও শিলাদিত্য মুখোপাধ্যায় প্রায় ১০ বছর প্রেমের সম্পর্কে যুক্ত ছিলেন। ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, বিয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য এমনই একটি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম আমরা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা