সংগৃহীত ছবি
বিনোদন

মা হচ্ছেন সানা সৈয়দ

বিনোদন ডেস্ক: বিয়ের ৩ বছর পর মা হতে চলেছেন ‘কুণ্ডলী ভাগ্য’ খ্যাত অভিনেত্রী সানা সৈয়দ। অভিনেত্রী তার স্বামীকে সঙ্গে নিয়েই বেবি বাম্পের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

আরও পড়ুন: বলিউডে ফিরছেন আদনান সামি

এদিকে ছবিগুলো দেখে ভক্তরা প্রচুর ভালোবাসার ছড়িয়ে দিয়েছেন। অভিনেত্রী সম্প্রতি তার বেবি বাম্পের ছবি তুলে ধরেছেন। ফটোশুটও করেছেন, স্বামী ইমাদ শামসিকেও দেখা গেছে ছবিতে। সানার ফটোশুটের মনোমুগ্ধকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল।

কালো রঙের পোশাকে সানাকে খুব সুন্দর দেখাচ্ছে। ক্রিম রঙের পোশাকেও অপূর্ব লুক তার। গর্ভাবস্থার আভা তার চোখে মুখে স্পষ্ট বলা যেতে পারে।

আরও পড়ুন: বিয়ে করলেন অদিতি-সিদ্ধার্থ

কলেজে বন্ধুত্ব হয় সানা সৈয়দ ও ইমাদ শামসির। তারপর বহু বছর ডেটিংয়ের পর তারা ২০২১ সালে বিয়ে করেন। বিয়ের ৩ বছর পর ১ম সন্তানের বাবা-মা হতে চলেছেন দু’জনেই। ইমাদ শামসি একজন ব্যবসায়ী।

সানা সৈয়দ গর্ভাবস্থার কারণে ২০২৪ সালের মে মাসে টেলিভিশন শো 'কুণ্ডলী ভাগ্য' ছেড়ে দেন। তিনি এমটিভি স্প্লিটসভিলা ৮-এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। এরপর অনেক টিভি শোতে কাজ করেছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা