বিনোদন

নচিকেতার গল্পে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক: দীর্ঘ বিরতির পর অপু বিশ্বাস আবারও অভিনয়ে ফিরছেন। তবে এবার তিনি ঢাকাইয়া ছবিতে অভিনয় করছেন না। তার এই ফিরে আসা কোলকাতা ভিত্তিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

জানা যায়, পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘শর্টকাট’ সিনেমা। এই ছবিটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল। আর তাতেই অপু অভিনয় করলেন।

বিত্তবান পরিবারের এক ছেলে এবং তার ঠিক পাশের বস্তিতে থাকা আরেকটি ছেলের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘শর্টকাট’। এখানে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন কোলকাতার গৌরব চক্রবর্তী। ছবিতে বাংলাদেশ থেকে আরও আছেন অরিন, রেবেকা রউফ ও গৌতম সাহা।

এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টলিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায়। অপু সম্প্রতি ছবিটির ডাবিং শেষ করে এসেছেন কোলকাতা থেকে। এই ছবি নিয়ে উচ্ছ্বসিত অপু বিশ্বাস জানিয়েছেন, ছবিটি নিয়ে তিনি খুব আশাবাদী। ছবির গল্প যথেষ্ট শক্তিশালী।

অপু বিশ্বাস অভিনীত ‘পাংকু জামাই’ ২০১৮ সালে মুক্তি পেয়েছিলো। মাঝে ব্যক্তিগত জীবনের ঝড় সামলে আবার বড়পর্দায় প্রত্যাবর্তন করছেন তিনি। খুব শীঘ্রই মুক্তি পাবে নতুন সিনেমাটি। দেখা যাক অপুর ফিরে আসা সিনেমা কেমন ব্যবসা সফল হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা