সাংবাদিককে হেনস্থা, অনন্ত জলিলেল ‘সরি’ 
বিনোদন

সাংবাদিককে হেনস্থা, অনন্ত জলিলের ‘সরি’ 

নিজস্ব প্রতিবেদক : চিত্রনায়ক অনন্ত জলিল আয়োজিত দুটি ছবির মহরত অনুষ্ঠানে এক সাংবাদিককে হেনস্থার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে সাংবাদিকরা অনুষ্ঠানস্থল ত্যাগ করতে চাইলে ‘সরি’ বলে দুঃখ প্রকাশ করেন অনন্ত জলিল। এরপরও কিছু গণমাধ্যমকর্মী অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চিত্রনায়ক অনন্ত জলিলের আমন্ত্রণে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে যায় সাংবাদিকরা। কিন্তু একজন গণমাধ্যমকর্মী দাওয়াত কার্ড না নিয়ে যাওয়ায় ইভেন্টের দায়িত্বে থাকা একজন কর্মী তাকে হেনস্থা করেন। ওই কর্মী সাংবাদিককে দেখে নেয়ারও হুমকি দেয়। এতে উপস্থিত গণমাধ্যমকর্মীরা ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিলে অনন্ত জলিল নিজেই ছুটে আসেন। ভুক্তভোগী গণমাধ্যমকর্মীদের 'সরি' বলেন।

অনন্ত জলিল দুঃখপ্রকাশ করে বলেন, আপনারা ইভেন্ট ম্যানেজমেন্টের লোকদের ওপর রাগ করে চলে যাবেন এটা হতে পারে না। ওরা ইভেন্টের দায়িত্বে ছিল, ওরা আমাদের পার্টনার নয়, ওরা ছবির মালিকও নয়, প্রোডিউসারও নয়। আমি সাংবাদিকদের সম্মান করি। আমি কোনো অনুষ্ঠানে গেলে কখনো আগে বসি না, আগে সাংবাদিকদের সঙ্গে দেখা করি। একটা ইভেন্ট কোম্পানির জন্য তো আমি দায়ী হতে পারি না।

অনন্ত জলিলের এই কথার রেশ ধরে গণমাধ্যমকর্মীরা বলে ওঠেন, আপনি কেন এদের দায়িত্ব দেন যারা আপনার সম্মান নষ্ট করে? এই প্রশ্নের রেশ ধরে অনন্ত জলিল বলেন, এই যে ভালো একটি কথা বলেছেন, আমরা একটা কোম্পানিকে হায়ার করি। এখন বলতে পারেন ভবিষ্যতে এই কোম্পানি আর কাজ পাবে কি না, ইউ গাইজ আর নো'জ। আমরা অনুষ্ঠান করতেছি এটার নামই হলো প্রেস কনফারেন্স ইনক্লুডিং ওপেনিং সেরেমোনি। এখানে ওই কোম্পানি যদি খারাপ করে থাকে ভবিষ্যতে তারা কাজ পাবে কি না, আই ডোন্ট নো, এটা আপনারাই ভালো বলতে পারবেন।

সাননিউজ/আরএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা