বিনোদন

বুবলীকে গাড়িচাপা দেয়ার চেষ্টা

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা শবনম বুবলী অভিযোগ করেছেন, তাকে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। শুক্রবার দুপুর ৩টা ২৩ মিনিট নিজের ফেসবুক প্রোফাইলে এই অভিযোগ করেছেন বুবলী।

ঘটনার সত্যতা জানাতে বুবলী সাংবাদিকদের বলেন, ‘ঘটনা সত্য। বিষয়টা নিয়ে আমি ভয়ের মধ্যে আছি। বুঝতে পারছি না, কী করব।’

সব সড়ক দূর্ঘটনাই দূর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয় তা গত দুদিন টের পেয়েছি। উপলব্ধি করেছি আমরা যা দেখি বা যা শুনি তার...

Posted by Shobnom Yesmin BubLy on Friday, February 26, 2021

স্ট্যাটাসে শবনম বুবলী লিখেছেন, সব সড়ক দুর্ঘটনাই দুর্ঘটনা নয়, অনেক সময় পরিকল্পিতও হয়; তা গত দুদিন টের পেয়েছি। উপলব্ধি করেছি, আমরা যা দেখি বা যা শুনি, তার পেছনেও অন্য এক অজানা সত্য থাকে। মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম আর ভাবছিলাম আজকের দিনটি তো আমাকে নিয়ে অন্যরকম সংবাদও হতে পারত। হয়তো আল্লাহর রহমত, মা-বাবা ভাইবোনদের দোয়া আর আপনাদের ভালোবাসায় এ যাত্রায় ভালো আছি।

বুবলীর অভিযোগ, গত চার-পাঁচদিন আমি ‘চোখ’ নামে একটি সিনেমার শুটিং করছিলাম, যথারীতি শুটিং শেষে রাতে বাসায় ফেরার পথে বিপরীত রাস্তা থেকে কোনো হর্ন না বাজিয়ে, কোনো সিগন্যাল না দিয়ে আমার গাড়ির সামনে প্রচণ্ড বেগে তেড়ে এসেছে একটি প্রাইভেট কার, যার গ্লাস ছিল ব্ল্যাক পেপার দিয়ে মোড়ানো এবং কোনো নাম্বার প্লেট ছিল না। আমার ড্রাইভার হার্ড ব্রেক না করলে হয়তো অন্য কিছু হতে পারত। আর আমি নিজেও ড্রাইভিং জানি, তাই কোনটি দুর্ঘটনা আর কোনটি ইচ্ছাকৃত, তা বোঝার ক্ষমতা নিশ্চয়ই একজন সুস্থ-স্বাভাবিক মানুষের মতো আমারও আছে। প্রথম দিন সব বুঝতে পেরেও মনকে সান্ত্বনা দিয়েছিলাম, হয়তো বিপরীত দিক থেকে আসা গাড়ি এত জোরে আসার কারণে কন্ট্রোল রাখতে পারেনি; কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হলে তো সেটি আর বুঝতে বাকি থাকে না যে এটি উদ্দেশ্যমূলকভাবেই করানো হচ্ছে।

এমন অভিযোগের পর এই চিত্রনায়িকার কড়া হুঁশিয়ারি, অনেক দিন ধরেই আমি নানানভাবে নানান কিছু বুঝতে পারছি, শুনতে পারছি। কিন্তু যারাই এসব ন্যাক্কারজনক অপরাধের সাথে জড়িত থাকবেন, তারাও নিশ্চয়ই বারবার সুযোগের অপেক্ষায় থাকবেন। কিন্তু মনে রাখবেন, কেউই আইনের ঊর্ধ্বে নন, আর আল্লাহ তো একজন আছেন, যিনি সবই দেখেন। শিগগিরই আমি ব্যবস্থা নেব এ ব্যাপারে। দোয়া করবেন আমার জন্য।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা