বিনোদন

পানির নিচের অভিজ্ঞতা জানালেন কেট

বিনোদন ডেস্ক: অ্যাভাটার-২ সিনেমা করতে গিয়ে পানির নিচে করা অভিনয় নিয়ে নিজের অনুভূতি জানালেন ইংলিশ অভিনেত্রী কেট উইন্সলেট।

টাইটানিক মুভি খ্যাত কেটের নাম শোনেনি এমন মানুষের সংখ্যা নিশ্চয়ই কমই হবে। বিশেষ করে জ্যাক ও রোজের ভালোবাসা অমর হয়ে রয়েছে দর্শকদের কাছে। তবে কেবলমাত্র টাইটানিক নয় অন্যান্য বেশ কিছু সিনেমাতে কাজ করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন কেট।

আবারও তিনি অভিনয় করেছেন জেমস ক্যামেরনের বহু আলোচিত অ্যাভাটার-২ সিনেমায়। এর শুটিংয়ের সময়ের কিছু অভিজ্ঞতা ভাগ করে নিলেন কেট। যদিও দর্শকদের কাছে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল অ্যাভাটার।

কেট জানিয়েছেন এই সিনেমাতে শুটিংয়ের সময়ে সাত মিনিট পানির নীচে শুটিং করতে হয়েছিল। আর সেই সময়ে তাকে মৃত্যু ভয় পেয়ে বসেছিল বলেও জানিয়েছেন। সাধারণত পানির নীচে বেশিক্ষণ থাকা সম্ভব নয়। কিন্তু তার পরেও সিনেমার কারণেই শুটিং করেছিলেন তিনি। কেট এক সাক্ষাৎকারে এও জানিয়েছেন, ওই সময়ে কার্যত তার মাথা ফাঁকা হয়ে গিয়েছিল। কোন কিছু ভাবার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। ওই সময়ে তার মনে হয়েছিল তিনি মারা গিয়েছেন।

সামনে কেটের বেশ কিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। আর তা নিয়ে যথেষ্ট উৎসাহী তিনি। কিন্তু তার পরেও এই অভিজ্ঞতা যে তার কাছে কতটা অন্যতম সেই সাক্ষাৎকারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন- সিনেমার পর্দায় অভিনয় দেখে দর্শকেরা খুশি হলেও তার পিছনে লুকিয়ে থাকে অনেক বড় অজানা শ্রম।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা