বিনোদন

‘ভালবাসা’র জন্য পরিশ্রম করছি: জাহ্নবী

নিজস্ব প্রতিবেদক: বলিউডের এক সময়কার গ্লামার গার্ল প্রয়াত শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন ২০১৮ সালে। তার এই পর্যন্ত ৩টি ছবিতে অভিনয় করার খবর পাওয়া গেছে।

জাহ্নবীকে কখনও 'দুর্বল' অভিনয়, কখনও 'তারকা-সন্তান' তকমার কারণে মিম-ট্রোলের শিকার হতে হয়েছে। তবে এসব বিষয় তার গায়ে সয়ে গেছে। এ ধরনের সমালোচনাকে নিজের কাজের অংশ হিসেবে ধরে নিয়েছেন তিনি। কিন্তু সব কিছু কাটিয়ে দর্শকদের ‘মন জয়’ করবেন বলে ঠিক করেছেন তিনি।

কঠোর পরিশ্রম জাহ্নবীকে দর্শকের ভালবাসা এনে দেবে বলে তার বিশ্বাস। অভিনেত্রী মনে করেন, বলিউডে কাজ করার সিদ্ধান্ত যখন তিনি নিয়েছিলেন, তখনই নিজেকে দর্শকদের কাছে সঁপে দিয়েছিলেন। কিন্তু দর্শক তাকে ভালবাসতে বাধ্য নন। তাই তাদের ভালবাসা পাওয়ার জন্য কাজ করতে চান জাহ্নবী।

তাইতো নিজের আকাঙ্ক্ষার কথা ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে জানিয়ে জাহ্নবী বলেন, ‘এতে কোনও লজ্জা নেই। সকলের মন জেতার জন্য আমাকে কাজ করে যেতে হবে। দর্শকরা আমাকে ভালবাসতে বাধ্য নন। খুব কম ক্ষেত্রেই একজন মানুষ সকলের মন জয় করতে পারে। তবে আমি সেরকমই কিছু করে দেখানোর আকাঙ্ক্ষা রাখি। সেই জায়গায় পৌঁছনোর জন্য আমি কঠোর পরিশ্রম করছি। আশা করি আমি সফল হব।’

জাহ্নবীকে এবার দেখা যাবে ‘রুহি’ সিনেমাতে। এখানে তার সঙ্গে অভিনয় করবেন রাজকুমার রাও এবং বরুণ শর্মা। এই প্রথম হরর মুভিতে অভিনয় করেছেন জাহ্নবী। আগামী ১১ মার্চ মুক্তি পাবে ‘রুহি’।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা