বাগদান সারলেন আরিয়ানা গ্রান্ডে
বিনোদন

বাগদান সারলেন আরিয়ানা গ্রান্ডে

বিনোদন ডেস্ক : রিয়েল এস্টেট এজেন্ট ডেল্টন গোমেজের সঙ্গে বাগদান সারলেন মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডে।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করে ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন আরিয়ানা।

গত ফেব্রুয়ারিতে প্রথমবার একসঙ্গে জনসম্মুখে দেখা যায় আরিয়ানা-ডেল্টনকে। কিন্তু সেসময় প্রেমের সম্পর্ক নিয়া কেউ কোনো মন্তব্য করেননি তারা।

এরপর গত জুনে নিজের ২৭তম জন্মদিনের আগে প্রেমিক ডেল্টনকে নিয়ে একটি পোস্ট করেছিলেন আরিয়ানা। এরপরই তাদের প্রেমের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ডেল্টনের আগে পেট ডেভিডসনের সঙ্গে প্রেম ছিলো আরিয়ানার। ২০১৮ সালের মে মাসে তাদের বাগদানও হয়েছিলো। কিন্তু তার পাঁচ মাস পরই ভেঙে যায় সে সম্পর্ক।

গত ৩০ অক্টোবর প্রকাশ পেয়েছে আরিয়ানার ষষ্ঠ অ্যালবাম ‘পজিশন’। শিগগিরই তাকে দেখা যাবে নেটফ্লিক্সের ডকুমেন্টারি ‘‘এক্সকিউজ মি, আই লাভ ইউ’’।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা