বিনোদন

পদ্মা সেতু নিয়ে রেজানুর রহমানের ‘সূর্যসকাল’

বিনোদন প্রতিবেদক : পদ্মা সেতু নিয়ে টেলিছবি নির্মাণ করেছেন সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজানুর রহমান। পরিচালক জানান, বিজয় মাস উপলক্ষে চ্যানেল আইতে ২৩ ডিসেম্বর দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে ‘সূর্যসকাল’।

এর গল্পে দেখা যাবে, স্বপ্নের পদ্মা সেতু কাছ থেকে দেখবে বলে কয়েকজন দেশের শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধা এক বন্ধুর বাড়িতে একত্রিত হন। দীর্ঘদিন পর তাদের দেখা। সঙ্গত কারণেই অনেক উৎফুল্ল তারা। পদ্মা সেতু দেখতে যাবার আগে নানান ধরনের প্রস্তুতি শুরু হয় সবার মাঝে।

সিদ্ধান্ত হয়, পরদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পদ্মা সেতু দেখার জন্য যাত্রা শুরু করবেন। রাতে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে খুবই স্পর্শকাতর ও বিব্রত পরিস্থিতির মুখোমুখি হয় সকলে। খুন হয় একজন। তারপর ঘটতে থাকে অনেক বিব্রতকর ঘটনা।

‘সূর্যসকাল’ টেলিছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, ঝুনা চৌধুরী, জিয়াউল হাসান কিসলু, হাফিজুর রহমান সুরুয, সুমনা সোমা, কাজী প্যারিস, সুকর্ন হাসান, মিন্টু সরদার, মনি কাঞ্জনসহ দেশের বিভিন্ন নাট্য সংগঠনের একদল নাট্যকর্মী।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা