বিনোদন

স্বামীর সঙ্গে কাজ করতে টয়ার অস্বস্তি

বিনোদন প্রতিবেদক : অভিনয় করতে গিয়েই প্রেম হয় টয়া ও শাওনের মধ্যে। অতঃপর চলতি বছর বিয়েটাও সেরে ফেলেন। কিন্তু হানিমুন করা হয়নি তাদের। মালদ্বীপে হানিমুনে যাওয়ার কথা থাকলেও করোনার কারণে সেটা আর হচ্ছে না।

তার বদলে ক’দিন আগেই তারা কক্সবাজার ঘুরে এলেন। সেখানে একসঙ্গে পার করলেন সুন্দর ও ঘনিষ্ঠ সময়। এদিকে শাওন ও টয়া দুজনই কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই জুটিকে অফ স্ক্রিনের পাশাপাশি অন স্ক্রিনেও দারুণ মানায়! তাই তো বিয়ের পর এ জুটির কাজের প্রস্তাব যেন আরো বেশি আসছে।

ইতিমধ্যে বেশকিছু নাটকে একসঙ্গে অভিনয়ও করেছেন। এনটিভিতে তাদের অভিনীত ‘পরের মেয়ে’ প্রচার হচ্ছে। বিয়ের পরে শাওনের সঙ্গে টয়ায় অভিনয় করতে ঠিক কেমন লাগে? টয়া বলেন, স্বামীর সঙ্গে কাজ করতে গিয়ে বেশ অস্বস্তিতে ভুগি। শাওনের সঙ্গে আগে অভিনয় করতাম। তখন কোনো সমস্যা হতো না। কিন্তু ইদানীং খেয়াল করলাম আমার এখন খানিকটা অস্বস্তি লাগে। লজ্জা লাগে। আসলে বাস্তব জীবনের মানুষের সঙ্গে অভিনয় করা কঠিন। প্রসঙ্গত চলতি বছর ফেব্রুয়ারির ২৯ তারিখ বিবাহবন্ধনে আবদ্ধ হন টয়া ও শাওন। এরপর থেকে সংসার জীবন ভালোই কাটছে তাদের।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা