বিনোদন

‘গিভ অ্যান্ড টেক’-এ রাজি অধরা

বিনোদন ডেস্ক : ২০১৮ সালের শেষের দিকে চিত্রনায়ক বাপ্পির বিপরীতে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা অধরা খান। একই বছর তার অভিনীত ‘মাতাল’ সিনেমাটিও মুক্তি পায়।

এছাড়া গত বছর অপূর্ব-রানা পরিচালিত ‘উন্মাদ’ সিনেমার বেশকিছু অংশের কাজ শেষ করেন অধরা খান। এবার একই নির্মাতার ‘গিভ অ্যান্ড টেক’ নামে একটি সিনেমায় অভিনয়ের জন্য রাজি হলেন অধরা খান। সম্প্রতি এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে অধরার বিপরীতে অভিনয় করবেন বাপ্পি চৌধুরী।

সোমবার (১৪ ডিসেম্বর) থেকে রাজধানীর উত্তরায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। বিষয়টি জানিয়ে নির্মাতা রানা বলেন, ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমাটি রোমান্টিক, থ্রিলার, অ্যাকশন ধাঁচের। এর গল্পটি দারুণ। আশা রাখছি, দর্শক এটি পছন্দ করবেন।’’

অধরা খান অভিনীত ‘পাগলের মতো ভালোবাসি’, ‘বর্ডার’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া তার হাতে রয়েছে ‘উন্মাদ’সহ বেশ কিছু সিনেমার কাজ। ২০১৬ সালে শাহীন সুমনের ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমায় নাম লেখান অধরা। যদিও সিনেমাটি এখনো মুক্তি পায়নি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা