বিনোদন

একাধিক বিয়ে করা দোষের কিছু না (ভিডিও)

বিনোদন ডেস্ক: নায়ক-নায়িকাদের একাধিক বিয়ে করা প্রসঙ্গে জনপ্রিয় বাংলাদেশি তরুণ মডেল ও অভিনেত্রী শান্তা পাল বলেছেন, কেউ একজন একটি বিয়ে করার পর ভুল মনে করলো, তখন হতাশায় না ভোগে, বরং অন্য একজনকে বিয়ে করে বাঁচতে চাওয়া উচিত, এই ধরনের একাধিক বিয়েতে দোষের কিছু নাই। তারা তো বিয়েই করছে। অন্য কাউকে নিয়ে তো হোটেলে রাত কাটাচ্ছে না। সবার উচিত বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করা।

সম্প্রতি সান মিডিয়া প্রযোজিত ‘আড্ডা উইথ মনজু’ নামের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত শুক্রবার (২৬ নভেম্বর) এই সাক্ষাৎকার অনুষ্ঠানটি ‍‘Sun Box’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তরুণ অভিনয়শিল্পী শান্তা পাল বলেন, আমাদের চলচ্চিত্রে অতিমূল্যায়িত নায়ক হলেন বাপ্পি চৌধুরী। তার অভিনয় আমার কাছে ‘ম্যানলি’ মনে হয় না। আর কাঁদলেও নকল-নকল একটি ভাব থাকে। অন্যদিকে, অতিমূল্যায়িত নায়িকা হলেন অপু বিশ্বাস। তার ভিডিও’র অংশগুলো ইউটিউবার ব্যবহার করে বলেই আমার মনে হয় অপু বিশ্বাস অতিমূল্যায়িত নায়িকা। তবে মানুষ হিসেবে তিনি অনেক ভাল একজন মানুষ। তিনি আমার পছন্দের একজন মানুষ।

তিনি আরও বলেন, অবমূল্যায়িত নায়ক হলেন সায়মন। সে ভালো কাজ করলেও, তার কাজগুলো তেমন আলোচিত হয় না। আর অবমূল্যায়িত নায়িকা হলেন দীঘি। সে একটি ভালো পরিবার থেকে এসেছে। কিন্তু তার অভিনয় মানসম্মত হচ্ছে না। এর চেয়ে দীঘির ছোটবেলার অভিনয় অনেক ভালো ছিল।

পরীমনি প্রসঙ্গে জনপ্রিয় উপস্থাপিকা ও মডেল শান্তা পাল বলেন, পরীমনি বাবা-মা ছাড়া বড় হয়েছে। একইবারে সে ছন্নছাড়া হয়ে গিয়েছিলো। তাকে চালানোর বা পরামর্শ দেয়ার কেউ নাই। তাই সে খারাপ সঙ্গে যাচ্ছে। এতে তার চলাচলে ভুল হয়ে যাচ্ছে। তবে সে যদি বিষয়গুলো বুঝে ভালো সঙ্গে যায়। তাহলে তার জন্য সুন্দর ভবিষ্যত অপেক্ষা করছে। পরীমনির অভিনয় আমার ভালো লাগে। এছাড়া মাহিয়া মাহির অভিনয়ও ভালো লাগে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা