ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ
বিনোদন

ক্যাটরিনার সঙ্গে ভিকির বিচ্ছেদের সুর

বিনোদন ডেস্ক: বলিউডের আলোচিত প্রেমিকযুগল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রেমের গুঞ্জন অবাক করেছে অনেক ভক্তকে। এমনকি তাদের বাগদান হয়েছে বলেও কানাকানি হচ্ছে। এও শোনা গেলো, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নাকি বিয়ে করবেন এ জুটি।

বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। এরই মধ্যে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। হবু কনের জন্য তৈরি হচ্ছে বিশেষ মেহেন্দি। উৎসবের মুহূর্ত লেন্সবন্দি করতে আনা হচ্ছে বিদেশি ফটোগ্রাফারও। কিন্তু ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়েই নাকি হচ্ছে না! আনন্দবাজার প্রত্রিকার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

সম্প্রতি এক সংবাদমাধ্যমকে ভিকি কৌশলের কাজিন (দিদি) উপাসনা বোরা জানান, ‘ভিক্যাট’র বিয়ের খবর মিথ্যা।’

পেশায় চিকিৎসক উপাসনা বলেছেন, ‘সংবাদমাধ্যম ভিকি ও ক্যাটরিনার বিয়ের ভুয়া খবর রটাচ্ছে। সত্যিই যদি বিয়ে হয়, আমরা নিজেই জানাবো। আমি ভিকির সঙ্গে কথা বলেছি। আমার ভাই জানিয়েছে, ও এই মুহূর্তে বিয়ে করছে না।’

বিয়ে নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনার কেউই। তবে শোনা যাচ্ছে, ডিসেম্বরের শুরুতেই রাজস্থানে ধুমধাম করে বিয়ের হবে তাদের। তার আগেই হবে আইনি বিয়ে।

তবে এসবই কি মিথ্যা? প্রেমকে পরিণতি দিয়ে কি তাহলে সাতপাকে ঘুরবেন না ভিকি-ক্যাটরিনা? সময়ই উত্তর দেবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা