বিনোদন

শাকিব খানকে কখনোই ভালো অভিনেতা মনে হয়নি (ভিডিও)

বিনোদন ডেস্ক: হালের জনপ্রিয় তরুণ মডেল ও অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী বলেছেন, শাকিব খানকে কখনোই ভালো অভিনেতা মনে হয়নি। আমার মনে হয় না তার নায়ক হওয়ার মতো কোনও যোগ্যতা আছে।

সম্প্রতি সান মিডিয়া প্রযোজিত ‘আড্ডা উইথ মনজু’ নামের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গত সোমবার (২৭ ডিসেম্বর) এই সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠানটি ‘Sun Box’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

মন্দিরা চক্রবর্তী বলেন, আমার প্রিয় অভিনেতা হলেন চঞ্চল চৌধুরী। এছাড়া আমার প্রিয় নায়কদের মধ্যে আরেফিন শুভ, নীরব, শাকিব খান, রওশান ও বাপ্পি রয়েছেন। আর সিনেমায় আমার প্রিয় অভিনেত্রী হলেন জয়া আপু। তাকেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভাল লাগে।

এছাড়া আমার মনে হয় অন্য জনপ্রিয় নায়িকা হলেন, পরীমনি, নুসরাত ফারিয়া, সৌমি, পূজাচেরী, দীঘি। এর মধ্যে সৌমির মধ্যে নায়িকা-নায়িকা একটা ভাব আছে, এছাড়া তিনি অনেক সুন্দর। আর দীঘি অনেক আগে থেকেই অভিনয় করেন। এখন তিনি অনেক মোটা হয়ে গেছেন, যা নায়িকা হিসেবে মানানসই না। আর পূজা দেখতে অনেক সুন্দর।

নাটকে আমার প্রিয় অভিনেতা হলেন আফরান নিশো, মোশারফ করিম, অপূর্ব, তাহসান। আর নাটকে আমার প্রিয় অভিনেত্রী হলেন, মেহজাবীন, এছাড়া আমার প্রিয় অভিনেত্রীদের মধ্যে রয়েছেন মম, তিশা, শবনম ফারিয়া, তানজিন তিশা। তবে আগে মেহজাবীন বাংলায় কথা বলতে পারতো না, ভাল অভিনয় পারতো না, এখন বেশ ভাল অভিনয় করছেন তিনি।

প্রসঙ্গত, চ্যানেল আইয়ের সেরা নাচিয়ের ২০১২ সালের দ্বিতীয় রানার আপ মন্দিরা বেশ কিছু গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। কাজী শুভর ‘কলঙ্ক’ গানে মাহিন আওলাদের পরিচালনায় এবং লুৎফর হাসানের ‘আয়না দিয়ে ঘর বেঁধেছি’ গানে আল মাসুদের পরিচালনায় মডেল হয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। এছাড়া বিশেষ করে ‘কলঙ্ক’ গানের জন্য বেশি সাড়া পেয়েছেন মন্দিরা।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা