বিনোদন

করোনা চিকিৎসায় ৫০০ রেমডেসিভির টিকা দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের জন্য ৫০০ রেমডেসিভির ইনজেকশন দিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। সম্প্রতি তিনি এই বড় অনুদান করলেও তা নিজে প্রকাশ করেননি ‘কিং খান’।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবরে বলা হয়, দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন টুইটে এ খবর নিশ্চিত করেছেন। তিনি এই অনুদানের জন্য শাহরুখ খানকে ধন্যবাদ জানান।

টুইটে মন্ত্রী লিখেছেন, ‘এই জরুরি প্রয়োজনের সময় ৫০০ রেমডেসিভির ইনজেকশন অনুদানের জন্য শাহরুখ খান ও মীর ফাউন্ডেশনের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই সংকটকালে আপনার সহায়তা আমাদের বাধিত করেছে। ’

এর জবাবে টুইটে স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান শাহরুখ খান। টুইটে তিনি লিখেছেন, ‘আমরা যদি সম্মিলিতভাবে এগিয়ে আসি, তবে এই সংকট জয় করতে পারব। ভবিষ্যতে আরও সাহায্যের জন্য আমার টিম ও আমি প্রস্তুত আছি। এই সেবার জন্য আপনার পুরো টিমকে ধন্যবাদ জানাই। ’

সম্প্রতি ‘পাঠান’ সিনেমার মাধ্যমে প্রায় দুই বছর পর সিনেমার শুটিং ফ্লোরে ফিরেছেন বলিউডের ‘বাদশাহ’। ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর সব সিনেমা থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন বলিউডের এ শীর্ষ অভিনেতা। তাই তার নতুন সিনেমা নিয়ে অগণিত ভক্তদের উচ্ছ্বাসও বাঁধ ভেঙেছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা