বিনোদন

ককটেল মদ পানে অভিনেত্রী আর্যার মৃত্যু

বিনোদন ডেস্ক : অতিরিক্ত মদপানের ফলে বেসামাল হয়ে পড়ে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী আর্যা বন্দ্যোপাধ্যায়। এর ফলেই তার মৃত্যু হয় বলে ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন হতে জানা গেছে। তার ঘর থেকে ওয়াইনের বোতল ও পানমশলার প্যাকেট উদ্ধার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াইনের সঙ্গে মধু মিশিয়ে, এমনকি তার সঙ্গে ভদকা এই তিনটি একসঙ্গে মিলিয়ে ককটেল মদ পান করতেন আর্যা। যে রাতে মৃত্যু হয় সে রাতে ডিনারের পর মদপান করে বেসামল হয়ে পড়ে যান তিনি। এরপরই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তার ঘরে পাওয়া ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র থেকে জানা গেছে তিনি হেপাটিইটিস-বি রোগে আক্রান্ত ছিলেন। ছিল কিডনির সমস্যাও। প্রাথমিক তদন্তে মৃত্যুর কারণ হিসেবে দুর্ঘটনাজনিত তত্ত্ব সামনে এলেও, অন্যদিকও খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলে জানার চেষ্টা চলেছে, ‘লাভ সেক্স অর ধোঁকা’-র অভিনেত্রী আর্যা মানসিক সমস্যায় ভুগছিলেন কি না।

তার গৃহপরিচারিকা পুলিশকে জানিয়েছিলেন, আর্যা বাইরের লোকের সঙ্গে খুব একটা মিশতেন না। ওইদিন কলিংবেল টিপলেও কেউ দরজা খোলেনি। ফোনেও সাড়া পাওয়া যায়নি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায়, এই ঘটনার মধ্যে হত্যার কোনো আলামত পাচ্ছে না তদন্তকারীরা। তাই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা