বিনোদন

বিতর্কে অভিনেত্রী স্বরা ভাস্কর

বিনোদন ডেস্ক : আলাপ, আলোচনা, পর্যালোচনা চলছেই। ফল বিশেষ কিছু মিলছে না। ভারতের রাজধানীর রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। আর সোশ্যাল মিডিয়ায় চলছে আরেক তরজা। কৃষি বিল নিয়ে নেটদুনিয়ায় পক্ষে-বিপক্ষে তর্ক চলছেই। বাদ নেই তারকারাও।

এবার ভারচুয়াল বিতর্কের আহ্বান পেলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। শুধু তিনি নন, তার মতো যারা কৃষি বিলের বিপক্ষে মত প্রকাশ করেছেন সেই দিলজিৎ দোসাঞ্জ, মিকা সিং, এমি ভির্ককে তর্কের আহ্বান জানিয়েছেন এক নেটিজেন।

তাতেই চটেছেন অভিনেত্রী। কড়া জবাব দিয়েছেন টুইটারে। দেশি মোজিতো নামের ওই প্রোফাইল থেকে লেখা হয়, কৃষি বিল নিয়ে স্বরা ভাস্কর, দিলজিৎ দোসাঞ্জ, মিকা সিং, এমি ভির্ককে আমার সঙ্গে একটিবারের জন্য ভারচুয়াল বিতর্কে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। বিল সম্পর্কে পড়াশোনার জন্য আপনাদের ৪ দিন সময় দিচ্ছি। দম আছে? এর জবাবেই স্বরা লেখেন, যে কারণগুলির জন্য এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে এই বোকামি আর ভুল ধারণা।

আমাদের কেন কৃষি বিল আর তার উপকারিতা বোঝাবেন? কৃষকদের বোঝানো উচিত, তাই না? খুব কঠিন তো নয়! বিক্ষোভরত কৃষকদের গিয়ে কেন একবার বোঝানোর চেষ্টা করছেন না? প্রথম থেকে কৃষি বিলের বিরোধিতা করে আসছেন স্বরা। আর সেটা নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে অব্যাহত রেখেছেন অভিনেত্রী।

উপরের টুইটের পরই পাঞ্জাবের একটি বিয়েবাড়ির ভিডিও শেয়ার করেন স্বরা। যেখানে গানের মাধ্যমে দিল্লিতে গিয়ে কৃষক বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ভিডিওটি টুইট করেছিলেন রোহিনী সিং।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা