বিনোদন

জুটি বাধলেন আরজু-রিপা 

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী পরিচালনার পাশাপাশি ‘মুক্তি’ নামক চলচ্চিত্র প্রযোজনারও ঘোষণা দিয়েছেন। এ সিনেমায় ইতিমধ্যে নায়িকা হিসেবে যুক্ত হয়েছেন নতুন মুখ রাজ রিপা। আর এবার এতে রাজ রিপার সঙ্গী হলেন চিত্রনায়ক কায়েস আরজু।

গতকাল রাতে সিনেমাটিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান কায়েস আরজু নিজেই। এ সিনেমার মধ্য দিয়ে জুটি বাধলেন আরজু-রিপা। আইসি ফিল্ম প্রযোজিত ‘মুক্তি’ সিনেমার মহরত আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। একই দিনে শুটিং শুরু করা হবে বলে সিনেমাটির নির্মাতা জানান।

রাজ রিপা গত কয়েক মাস ধরে ‘মুক্তি’র জন্য ফাইট শিখেছেন, তীর চালানো শিখেছেন, এমনকি সাইকেল-বাইক চালানো শিখেছেন। রিপা ছাড়াও এতে থাকবেন আরও সাতজন অভিনেতা।

কায়েস আরজু অভিনীত বেশকিছু সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমার চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তি’ সিনেমায় আমার চরিত্র সাইকো ধাঁচের। এ ধরনের চরিত্রে আমি এবারই প্রথম কাজ করতে যাচ্ছি। ৫ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এ সিনেমার জন্য শিডিউল দিয়েছি। ইফতেখার ভাই আধুনিক মেকার। আশা করছি ভালো কিছু হবে।

পরিচালক ইফতেখার চৌধুরী সিনেমার গল্প প্রসঙ্গে বলেন, নোয়াখালী জেলার একটি পরিচিত জনপদের এক দরিদ্র ও অতি সাধারণ পরিবারের মেয়ে মুক্তি কীভাবে সময়ের প্রয়োজনে অনন্য সাধারণ হয়ে ওঠেন, তারই এক লোমহর্ষক চিত্রায়ণ থাকবে ‘মুক্তি’ সিনেমায়। এটি মূলত অ্যাকশন-থ্রিলার ধাঁচের চলচ্চিত্র। যেখানে খুব চমৎকার একটি গল্প দর্শকরা খুঁজে পাবেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা