বিনোদন

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘রূপসা নদীর বাঁকে’

বিনোদন ডেস্ক : তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি আগামী ১১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি এক যোগে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টারে ও শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দেখানো হবে।

পাবলিক লাইব্রেরিতে ১১ থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত ‘রূপসা নদীর বাঁকে’র প্রদর্শনীর সময়সূচি হচ্ছে প্রতিদিন দুপুর ৩টা, বিকেল সাড়ে ৫টা ও রাত ৮টা। এছাড়া ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সকাল ১১টায় একটি বাড়তি শো অনুষ্ঠিত হবে। ‘রূপসা নদীর বাঁকে’র কাহিনী একজন ত্যাগী বামপন্থী নেতাকে নিয়ে। যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করেছিলো।

২ ঘণ্টা ১৭ মিনিট দৈর্ঘ্যর চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল। চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান, সম্পাদনায় ছিলেন মহাদেব শী, শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক ছিলেন উত্তম গুহ, আবহসঙ্গীতে ছিলেন সৈয়দ সাবাব আলী আরজু, পোষাকে চিত্রলেখা গুহ ও মেক আপে মোহাম্মদ আলী বাবুল। ছবিটির সহকারী পরিচালক ছিলেন রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা।

‘রূপসা নদীর বাঁকে’তে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি, পাভেল ইসলাম, শরীফ হোসেন ইমন, মোহসীন শামীম, ইকবাল আহমেদ, এনায়েত এ মাওলা জিন্নাহ, মাহমুদ আলী, খন্দকার সোহান, পংকজ মজুমদার, ইব্রাহীম বিদ্যুৎ, শ্যামল বিশ্বাস, আছিরউদ্দীন মিলন, নবকুমার সরকার, জহির বাচ্চু, মৃণাল দত্ত, প্রশান্ত কর্মকার, স্বপন গুহ, শেখ আবুল খায়ের, নাহার কৃপা, অপরূপ রাহী, আজম শেখ, রানা মাসুদ, রেজাউল করিম সিদ্দীক, মেহেদী আল আমীন, শিশু শিল্পী তূর্য, হিয়া, হিমু, পৌর্শিয়া ও অতিথি শিল্পী অ্যান্ড্রু জোনস।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা