বিনোদন

বায়োপিকে কিয়ারা আদভানি 

বিনোদন ডেস্ক : ‘কবির সিং’ এবং ‘গুড নিউজ’ সিনেমাগুলোর অসাধারণ সাফল্যের পর বলিউডে বর্তমানে হার্টথ্রব নায়িকায় পরিণত হয়েছেন কিয়ারা আদভানি। অক্ষয় কুমারের সঙ্গে তার ‘লক্ষ্মী’ সিনেমাটিও বেশ দারুণ চলছে। প্রশংসা পাচ্ছেন কিয়ারাও।

মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ইন্দোকে জওয়ানি’ নামের একটি সিনেমা। ইতিমধ্যে অনিল কাপুর, নীতু কাপুরদের সঙ্গে ‘যুগ যুগ জিও’ নামে সিনেমার শুটিং শুরু করছেন তিনি।সব মিলিয়ে করোনার এই সময়টাতেও বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে কিয়ারা আদভানির আরও একটি নতুন সিনেমার খবর। ‘লগন’খ্যাত নির্মাতা আশুতোষ গোয়ারকি নির্মিত একটি বায়োপিকধর্মী সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। সিনেমাটি তৈরি হচ্ছে ভারতের সুপরিচিত নারী উন্নয়ন মূলক একটি সংগঠন ‘লিজ্জাত-কে কেন্দ্র করে।

‘কারাম কুরাম’ নামক এই সিনেমায় লিজ্জাত সংগঠনটি কিভাবে গৃহিণীদের পছন্দের প্রথম তালিকায় চলে আসলো সেই গল্প বলা হবে। এখানে একজন চমক জাগানিয়া নারীর চরিত্রে অভিনয় করবেন কিয়ারা।

ধারণা করা হচ্ছে এই প্রথম কিয়ারা কোনো একটি নন গ্লামারাস চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। এটি তার ক্যারিয়ারে সাফল্যের নতুন মুকুট যোগ করবে বলেও মনে করছেন অনেকে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা