বিনোদন

চরিত্রটির জন্য নগ্ন হয়েছিলাম : কারিনা

বিনোদন ডেস্ক : জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। দুই দশক ধরে সিনেমায় অভিনয় করছেন। এই দীর্ঘ সময়ে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। অনেক প্রশংসাও কুড়িয়েছেন তিনি।

কারিনা কাপুর অভিনীত অন্যতম আলোচিত সিনেমা ‘হিরোইন’। সিনেমাটিতে একটি নগ্ন দৃশ্যে অভিনয় করে বেশ সমালোচিত হয়েছিলেন এই অভিনেত্রী। একটি টক শোয়ে এ বিষয়ে মুখ খুললেন কারিনা।

এই অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি আমার পারফরম্যান্সের উপযুক্ত সম্মান পায়নি। এই চরিত্রের জন্য আমার সবকিছু উজার করে দিয়েছিলাম। আমার মনে হয়, দর্শকরা আমাকে সেই সময় এমন দৃশ্যে দেখার জন্য প্রস্তুত ছিলেন না। এটি কিছুটা নেতিবাচক এবং একটু অস্বস্তিদায়কও ছিল।’

সাধারণত সিনেমায় বিকিনি পরলেও কারিনাকে নগ্ন দৃশ্যে খুব একটা দেখা যায় না। এই অভিনেত্রী বলেন, ‘আমি দর্শকের অনুভূতি বুঝি। কিন্তু তারপরও আমার ১০০০ শতাংশ দিয়েছি। এটি আমার খ্যাতিরও একটি অংশ। আমার সেরা পাঁচ পারফরম্যান্সের মধ্যে এটি থাকবে।

দর্শক যা-ই ভাবুক, সিনেমাটি বক্স অফিসে যেমনই ব্যবসা করুক, যেটিই হোক—এই চরিত্রটি আমার খুবই পছন্দ। সিনেমাটির জন্য নগ্ন হয়েছিলাম। আমি চরিত্রটির গভীরে যাওয়ার জন্য সবরকম চেষ্টাই করেছিলাম। হয়তো এখন এ ধরনের চরিত্রে অভিনয় করতে ভয় পাব।’

‘হিরোইন’ সিনেমা পরিচালনা করেন মধুর ভান্ডারকর। সিনেমাটিতে প্রথমে ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিতে চেয়েছিলেন নির্মাতা। কিন্তু পরবর্তী সময়ে তিনি সিনেমাটি থেকে সরে গেলে কারিনাকে বেছে নেওয়া হয়। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর মনোনয়ন জিতেছিলেন কারিনা।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা